গাজায় ফের ইসরাইলি হামলা, ৩ পুলিশ সদস্য নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

গাজায় ফের ইসরাইলি হামলা, ৩ পুলিশ সদস্য নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ |
গাজার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে রাফাহ শহরের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে হামাস-পরিচালিত পুলিশ বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের অভিযোগ, শনিবারের এই হামলা গত ১৯ জানুয়ারি থেকে চলমান যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন। তবে ইসরাইলি বাহিনী জানিয়েছে, তারা কয়েকজন সশস্ত্র ব্যক্তিকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে, যারা কিনা তাদের বাহিনীর দিকে এগিয়ে যাচ্ছিল। এদিকে রোববার হামাস পরিচালিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিহত পুলিশ সদস্যরা গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশের নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন ছিলেন। বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘মন্ত্রণালয় বর্বর ইসরাইলের এই অপরাধের নিন্দা জানাচ্ছে এবং মধ্যস্থতাকারী ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছে যেন, দখলদার বাহিনীকে পুলিশ বাহিনীর

ওপর হামলা বন্ধ করতে বাধ্য করা হয়’। অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা কয়েকজন সশস্ত্র ব্যক্তিকে লক্ষ্যবস্তু করেছিল, যারা তাদের বাহিনীর দিকে এগিয়ে যাচ্ছিল। একই সঙ্গে ইসরাইলি বাহিনী দাবি করেছে যে, ‘হামলার লক্ষ্য সঠিকভাবে অর্জিত হয়েছে’। পাশাপাশি ইসরাইলি সেনাবাহিনী গাজার সব বাসিন্দাকে তাদের নির্দেশনা মেনে চলার এবং ওই অঞ্চলে মোতায়েন ইসরাইলি সেনাদের কাছাকাছি না যাওয়ার আহ্বান জানিয়েছে। সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, ইরান যুদ্ধ নিয়ে ক্ষোভ পাচার চক্রের মূল দুই সদস্য শনাক্ত, মামলার প্রস্তুতি এশিয়ার বাজার খোলার পর তেলের দাম ছাড়াল ১১৫ ডলার জ্বালানি তেলের সংকট প্রকট, বাড়ছে হট্টগোল-বিশৃঙ্খলা গণভোট অধ্যাদেশ উঠবে না সংসদে, বাতিল হচ্ছে সংসদে বিরোধী দলের নোটিশ নিয়ে উত্তপ্ত আলোচনা ইরাকে বিশ্ববিদ্যালয়ে হামলার আশঙ্কা, মার্কিন দূতাবাসের সতর্কতা ইরানের শাসন বদলাতে চাওয়া ট্রাম্প স্থল অভিযানের আগে নিজের পতনের বার্তা পেলেন ফেনীর ২৮ পাম্পেই মিলছে না অকটেন ইরানের ভারী পানি প্রকল্পে হামলা, অচল ঘোষণা আইএইএর দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৫ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা