গাজায় নতুন ইসরাইলি হামলায় ৯২১ ফিলিস্তিনি নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মার্চ, ২০২৫
     ৫:২৭ অপরাহ্ণ

গাজায় নতুন ইসরাইলি হামলায় ৯২১ ফিলিস্তিনি নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মার্চ, ২০২৫ | ৫:২৭ 95 ভিউ
অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহত ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৭০ জন আহত হয়েছেন। এ নিয়ে অবরুদ্ধ উপত্যকাটিতে গত ১৮ মার্চ নতুন করে হামলা শুরু করার পর থেকে গত ১১ দিনে ৯২১ ফিলিস্তিনি নিহত এবং ২,০৫৪ জন আহত হয়েছেন। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। গাজার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে নিহতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়েছে। কর্তৃপক্ষ বলেছে, হাজারো ফিলিস্তিনি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে নিহত হয়েছেন। তাদেরকেও মৃতের সংখ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে। দীর্ঘ ১৫ মাস ধরে আগ্রাসন চালানোর পর চলতি বছরের জানুয়ারিতে ইসরাইল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন

হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হতে বাধ্য হয়। কারণ, দখলদার ইসরাইল গাজায় তার কোনো মূল লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। তাদের পক্ষে হামাসকে নির্মূল করা সম্ভব হয়নি এবং ইসরাইলি বন্দিদের মুক্ত করতেও ব্যর্থ হয়েছে। যদিও ৪২ দিনব্যাপী এই যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইল বারবার চুক্তি লঙ্ঘন করেছে। চুক্তির প্রথম ধাপ গত ১ মার্চ শেষ হওয়ার পরও তারা দ্বিতীয় ধাপে আলোচনায় অংশ নিচ্ছে না। উলটো গত ১৮ মার্চ থেকে নিরীহ গাজাবাসীর ওপর নতুন করে হামলা শুরু করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস ‘কোরবানি-ভাগাভাগির’ নির্বাচনে ক্ষমতা দখলে নিয়েছে বিএনপি মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার ইরানকে সমর্থন জানাল চীন সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’ প্রকাশ্যে এলেন আলভী, দায়ী করলেন ইকরার পরিবারকেই মধ্যপ্রাচ্যে দুই দেশে নাগরিকদের জরুরি বার্তা যুক্তরাষ্ট্রের এবার ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলা