ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান
হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ
সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
হরমুজ দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ নয়
আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান
শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব
গাজায় আশা জাগাতে ‘কূটনৈতিক প্রচেষ্টা’ কাজে লাগাচ্ছে তুরস্ক: এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ‘গাজায় আশা জাগাতে আমরা আমাদের দেশের সমস্ত সম্পদ এবং কূটনৈতিক সক্ষমতা কাজে লাগাচ্ছি।’
সোমবার (১১ আগস্ট) দেশটির রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার একটি বৈঠক হয়। বৈঠকের পর দখলদার ইসরাইলের উদ্দেশ্যে তুরস্কের প্রেসিডেন্ট একথা বলেন।
এরদোগান বলেন, আমরা নেতানিয়াহু (ইসরাইলি প্রধানমন্ত্রী) এবং তার খুনি নেটওয়ার্ককে তাদের রাজনৈতিক ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য আমাদের অঞ্চলকে আরও বড় বিপর্যয়ের দিকে টেনে আনতে দেব না।
উল্লেখ্য, দখলদার ইসরাইল ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় প্রায় ৬১,৫০০ মানুষকে হত্যা করেছে। সামরিক অভিযান চালিয়ে ছিটমহলটিকে ধ্বংস করে দিয়েছে। অনাহারে মৃত্যু, রোগ এবং জোরপূর্বক অভিবাসনসহ একটি গভীরতর মানবিক সংকট তৈরি করেছে।
গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ
এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গাজায় গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হতে হচ্ছে ইসরাইলকে।
এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গাজায় গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হতে হচ্ছে ইসরাইলকে।



