ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি
মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২
যে মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট
২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’
ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ
২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার
‘গাইনি’ সমস্যায় জরুরি অস্ত্রোপচার এনসিপি নেত্রী মিতুর, বেড়েছে জটিলতা-সংক্রমণ
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মাহমুদা আলম মিতু। গাইনোকোলজিক্যাল সমস্যা নিয়ে গত ২৩শে ফেব্রুয়ারি তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে জরুরি অস্ত্রোপচার করা হয়। তবে অস্ত্রোপচারের পর আবারও জটিলতা দেখা দিয়েছে বলে জানা গেছে।
গতকাল ২৮শে ফেব্রুয়ারি, শনিবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন তার স্বামী।
তিনি জানান, অস্ত্রোপচারের আগে মিতু শকড অবস্থায় ছিলেন। পেটের ভেতরে অতিরিক্ত রক্তক্ষরণে গুরুতর জটিলতা তৈরি হয়।
এসময় তিনি রক্তদাতাদের প্রতিও কৃতজ্ঞতা জানান। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা ও সবার দোয়ায় প্রাথমিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
ধানমন্ডি ৩২-এর ঐতিহাসিক বাড়ি ও জাদুঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অন্যতম নেতৃত্বে থাকা ডা. মাহমুদা মিতুর অসুস্থতার সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। সাধারণ জনতার কেউ কেউ তার হাতুড়ি হাতে ধানমন্ডি ৩২-এর সেই হাসিমুখের ছবি শেয়ার করে একে ‘অভিশাপ’ আখ্যা দিয়েও পোস্ট করেছেন। এদিকে, জানা গেছে অস্ত্রোপচারের পর আবারও নতুন করে কিছু শারীরিক জটিলতা দেখা দিয়েছে। বর্তমানে পোস্ট-অপারেটিভ ফুসফুসের সংক্রমণসহ একাধিক সমস্যার কারণে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তার শরীরে সেপ্টিসেমিয়ার লক্ষণ, নিউট্রোফিলিয়া এবং ডি-ডাইমার, লিভার এনজাইম, সি-আর-পি ও ডব্লিউবিসিসহ বিভিন্ন পরীক্ষার সূচক বেড়ে গেছে। নতুন করে উচ্চমাত্রার ডায়াবেটিস ধরা পড়ায় তাকে ইনসুলিন দেওয়া হচ্ছে। অক্সিজেন সাপোর্ট ছাড়া তার স্যাচুরেশন কমে যাচ্ছে বলে জানান
তার স্বামী। ফুসফুসে সংক্রমণ থাকায় আপাতত তার কেবিনে কোনো দর্শনার্থীকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। দুই দিন তাকে আইসিইউতে নেওয়ার পরিকল্পনা থাকলেও চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আপাতত তা প্রয়োজন হয়নি। তবে তিনি এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত নন। চিকিৎসকদের ধারণা, সুস্থ হতে আরও চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে। মিতুর স্বামী দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন।