গরম নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অফিসের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৫

গরম নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অফিসের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৫ |
আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশ টানা বৃষ্টি হচ্ছে। আগামীকাল শনিবার থেকে বৃষ্টির প্রবণতা অনেকটা কমতে পারে। ফলে শনিবার থেকে ভ্যাপসা গরম বাড়বে। প্রতিষ্ঠানটি আরও বলেছে, রাজধানীতে আগামী ৩-৪ দিন বৃষ্টির সম্ভাবনা কম। শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, আগামীকাল থেকে সারা দেশে বৃষ্টি কম থাকবে। তবে ঢাকাসহ উপকূলীয় অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা অনেক কম। এ অবস্থায় ভ্যাপসা গরম বাড়তে পারে। এই আবহাওয়াবিদ আরও বলেন, ঢাকায় আবার ১২ আগস্টের পর বৃষ্টি বাড়তে পারে। এর আগে ভারি বৃষ্টি না হলে ভ্যাপসা গরম অব্যাহত থাকবে। আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং

রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সৈয়দপুরে শুক্রবার দেশের সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল সন্ধ্যা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বোচ্চ ১৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে সন্দ্বীপে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত