খোঁজ মিলল সেই ডিজিএমের, কোথায় ছিলেন তিনি – ইউ এস বাংলা নিউজ




খোঁজ মিলল সেই ডিজিএমের, কোথায় ছিলেন তিনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫ |
রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে নিখোঁজ জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমানের সন্ধান মিলেছে। রোববার (৬ জুলাই) সকালে তিনি বাসায় ফিরেছেন। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন সাংবাদিকদের তথ্যটি নিশ্চিত করেন। মুশফিকুরের পরিবারের বরাত দিয়ে ওসি সাজ্জাদ বলেন, কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন ডিজিএম মুশফিকুর রহমান। ভুল করে বাসায় মোবাইল ফোন রেখে তিনি বের হয়েছিলেন। এর আগে তার সন্ধান চেয়ে খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে ভুক্তভোগীর পরিবার। পরিবার পুলিশকে জানায়, শুক্রবার (৪ জুলাই) দুপুর ১২টার পর জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে খিলক্ষেতের পূর্ব নামাপাড়ার নিজ বাসা থেকে বের হন মুশফিকুর রহমান। ওই সময় তিনি সঙ্গে নিজের মুঠোফোন না নিয়েই বের হয়েছিলেন। এরপর থেকে আর বাসায়

ফেরেননি। পরে সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা গেছে, বাসার পাশের মসজিদেও জুমার নামাজ পড়েননি মুশফিকুর রহমান। সন্ধান পাওয়ার আগেই খিলক্ষেত থানা পুলিশ এর সত্যতা পায়। ওসি সাজ্জাদ হোসেন জানান, মুশফিকুর রহমান নামাজ আদায়ের কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন। তবে তিনি মসজিদে যাননি, এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং