খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মার্চ, ২০২৬

খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৬ |
দেশি সংবাদিকদের কখনো সাক্ষাৎকার দেন না ড. মুহাম্মদ ইউনূস- এই ধারা তিনি ভেঙেছিলেন তৎকালীন ডয়চে ভেলেতে কর্মরত সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের অনুষ্ঠানে হাজির হয়ে। সেখানে সাংবাদিকসুলভ আচরণের বাইরে গিয়ে রীতিমত ভক্ত হিসেবে প্রচন্ড উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় এই পেশাদার সাংবাদিককে। সেই খালেদ মুহিউদ্দীন এবার রীতিমত উল্টোপথে হাঁটলেন যেন! ক্ষমতায় আসার পর ড. ইউনূসও আগের রাজনীতিবিদদের স্টাইল অনুসরণ করেছেন বলে মন্তব্য কলেছেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। এক ইউটিউব ভিডিওতে তাকে এমন মন্তব্য করতে শোনা যায়। এই সাংবাদিক বলেন, আমি দিনের পর দিন ড. ইউনূসের বিরুদ্ধে শেখ হাসিনার অন্যায় কাজগুলোর সমালোচনা করেছি। কিন্তু ইউনূস নিজে যখন ক্ষমতায় এলেন তখন সেই রাজনীতিবিদদের স্টাইলই ফলো করলেন।ইউনূস জীবনী কিছু ঘটনা

উল্লেখ করতে গিয়ে খালেদ বলেন, কয়েকটা আপনাদের স্মরণ করে দিই। প্রথমত, নিজেই নিজেকে মামলা থেকে মুক্ত করলেন। অন্তর্বর্তী সরকারের সময় ৬৬৬ কোটি টাকা কর মকুফ পেলেন। শুধু গ্রামীণ ব্যাংক নয় গ্রামীণ সংক্রান্ত যাবতীয় সুযোগ সুবিধা যাতে বাকি জীবনের জন্য নিশ্চিত হয় সেটা করে গেছেন তিনি। তিনি আরও বলেন, ইউনূসের ক্ষমতা গ্রহণের শুরু থেকেই বলতে চেয়েছি শান্তির নোবেল পাওয়া আর কোন দেশের শান্তি স্থাপন আসলে এক জিনিস না। ইউনূসের দেড় বছরের শাসনের আপনারা এটা মিলিয়ে নেন। শান্তি শৃঙ্খলা জায়গায় ইউনূস প্রশাসন ছিল পুরাই ব্যর্থ। বাংলাদেশের ইতিহাসে এমন মব রাজত্ব কখনো কায়েম হয়নি। এখন এসবের দায় তার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ও পুলিশসহ নিরাপত্তায়

যুক্ত সব বাহিনীকে নিতে হবে। শেখ হাসিনার আমলে সব কিছুর জন্য যদি শেখ হাসিনাকে দায়ী করা যায় তাহলে ইউনূসের আমলে সব কিছুর জন্য ডক্টর ইউনূসকে দায়ী করা যাবে না কেন, বলে প্রশ্ন রাখেন ডয়চে ভেলেতে ড. ইউনূসের সাক্ষাৎকার নিয়ে একসময় প্রচুর উচ্ছ্বাস প্রকাশ করা সাংবাদিক খালেদ মুহিউদ্দীন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এসএসসি পাসে আড়ংয়ে নিয়োগ, আবেদন করবেন যেভাবে মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২ যে মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক ‘নির্বাচকদের ভুল ধরার প্রবণতা আমাদের দেশে বেশি’ ৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত, ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত ইরান কি আসলেই অপরাজেয় এফ-৩৫ ভূপাতিত করেছিল ইরাকে বিমান হামলায় শিয়া আধাসামরিক বাহিনীর কমান্ডারসহ নিহত ১৫ সাবিলা-মিথিলাকে নিয়ে মালয়েশিয়ায় শুটিংয়ে শাকিব বিসিবি পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ দীর্ঘ বিরতি ভেঙে অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ