কেন চেন্নাই টেস্টে পিছিয়ে বাংলাদেশ, তাসকিনের জবাব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪
     ১০:৩৩ অপরাহ্ণ

কেন চেন্নাই টেস্টে পিছিয়ে বাংলাদেশ, তাসকিনের জবাব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:৩৩ 286 ভিউ
ভারতে টেস্ট সিরিজ শুরুর আগেই বল নিয়ে আলোচনা হয়েছিল। পাকিস্তানে কোকাবুরা বলে ইতিহাস গড়লেও ভারতে বাংলাদেশকে খেলতে হচ্ছে এসজি বলে। আর এটাই টেস্টে বাংলাদেশকে কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে বলে মনে করছেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে এ নিয়ে তাসকিন আহমেদ বলেন, ‘পাকিস্তান সিরিজে ওভারঅল ভালো খেলেছি, যে কারণে জিততে পেরেছি। এখানে একটু চ্যালেঞ্জিং কন্ডিশন, আবার এসজি বল। বলের কারণে এখানে ওরা একটু বাড়তি এডভান্টেজ পাচ্ছে। ছোট বেলা থেকে এসজি বলে খেলছে, এই বল নিয়ে ওরা আমাদের চেয়ে ভালো জানে। আমরা প্রথমে স্ট্রাগল করেছি, তাও ভালো ব্যাটিং করতে পারতাম। ব্যাটাররাও সেটা মানে। নতুন

বলে একটু ভালো খেললে এতগুলো উইকেট যেত না। মিডল অর্ডারের জন্য নতুন বল চ্যালেঞ্জিং।’ আর ভারত মোটেও সহজ প্রতিপক্ষ নয়। ঘরের মাঠকে রীতিমত দুর্গ বানিয়ে রেখেছে তারা। গত এক দশকের নিজেদের মাঠে কেবল ৪ ম্যাচে হারের মুখ দেখেছে দলটি। সবমিলিয়ে (২০১২ থেকে) ঘরের মাঠে সবশেষ ১৭ সিরিজেই অপরাজিত ভারত। তাই ভারতের শক্তিমত্তার বিষয়টি মনে করিয়ে দিয়ে তাসকিন বলেছেন, ‘হোম বা অ্যাওয়ে, ভারত সবসময় শক্তিশালী প্রতিপক্ষ। হোমে সবাই এডভান্টেজ নেয়। সামনে আমাদের হোম সিরিজ আছে, আমরাও হয়তো এভাবে ডমিনেট করব ইনশাআল্লাহ। পাকিস্তানের কন্ডিশন আর প্রতিপক্ষ একটু ভিন্ন ছিল। আমরাও ব্যাটিং-বোলিং ভালো করেছি।’ প্রসঙ্গত, দ্বিতীয় দিন শেষে ভারত এখন ৩০৮ রানে এগিয়ে। দলটির অলরাউন্ডার রবীন্দ্র

জাদেজা বলে দিয়েছেন, তৃতীয় দিনে কমপক্ষে আরও ১২০-১৫০ রান যোগ করতে চান তারা। সেক্ষেত্রে বাংলাদেশের রানপাহাড়ে চাপা পড়ার শঙ্কাই বাড়ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাধা উপেক্ষা করে হৃদয়ে প্রতিধ্বনিত বজ্রকণ্ঠ: ৫৫ বছরে ৭ মার্চের অবিনাশী চেতনা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনেও গণতন্ত্র হত্যা জিরো টলারেন্সের সরকার, জিরো জবাবদিহির দেড় বছর রাজনীতির নামে পশুত্ব! বৃদ্ধা মায়ের রক্ত ঝরিয়ে কাপুরুষতার উৎসব বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছিল আওয়ামী লীগ সাইনবোর্ডে লেখা রাত ৮টা, কিন্তু ৭টার আগেই বন্ধ তেলের পাম্প! রক্তে রাঙানো ৫ই মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার মহড়া কারাগারকে হত্যা কারখানায় পরিণত করা হয়েছে অবৈধ ইন্টারিম থেকে বিএনপি… স্বাধীনতা পদক তালিকায় বিতর্কিত চরিত্র মেজর জলিলের নাম: ঐতিহাসিক কিছু ঘটনা ৭ মার্চের ভাষণ স্বাধীনতার ‘গ্রিন সিগন্যাল’, বঙ্গবন্ধু জাতির পিতা: ‘একটি জাতির জন্ম’ প্রবন্ধে জিয়াউর রহমান ৭ই মার্চ: বাঙালির মুক্তির আহ্বান, ইতিহাসের অনন্ত শপথ সারাদিন রোজা রাখার পর পান করতে পারেন যেসব স্বাস্থ্যকর পানীয় ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ কিনা- প্রশ্নের জবাবে শাহবাগের ওসি: সাংবাদিক হয়ে উল্টাপাল্টা প্রশ্ন করেন কেন? দেশে জ্বালানি তেলের মজুদ আছে মাত্র চার দিনের চানখারপুলে সাউন্ডবক্সে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজানোয় আটক অন্তত ৪ মধ্যপ্রাচ্যে সংকটের ধাক্কা দেশের জ্বালানি ও শিল্পখাতে: উত্তরণের পথ দেখছেন না উদ্যোক্তারা ব্রঙ্কসে ডে কেয়ারে ফেন্টানলের মজুদ, ১ শিশুর মৃত্যু ইরান ইস্যুতে নিঃশর্ত আত্মসমর্পণ দাবির ব্যাখ্যা দিলেন ট্রাম্প কুইন্সে সড়কে জলাবদ্ধতা, গাড়ি চলাচলে বাধা কুয়েতে ইরানের মিসাইল হামলা, নিহত ১ বাংলাদেশি অভিবাসী