কেন ইমাম হুসাইনের জন্য প্রাণ দিয়েছিলেন হিন্দুরা? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫
     ৫:০৮ পূর্বাহ্ণ

কেন ইমাম হুসাইনের জন্য প্রাণ দিয়েছিলেন হিন্দুরা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫ | ৫:০৮ 135 ভিউ
মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.)-কে বাঁচাতে যুদ্ধে যোগ দিয়েছিলেন একদল হিন্দু। কিন্তু প্রশ্ন হলো, ইমাম হোসাইনের হয়ে হিন্দুরা কেন যুদ্ধ করতে গিয়েছিলেন? কারণ- স্বৈরাচারী ইয়াজিদ যখন ইমাম হোসাইন (রা.)-কে কারবালার প্রান্তরে সপরিবারে হত্যা করার চক্রান্ত করছিল, তখন তিনি বিশ্ব মানবতার উদ্দেশে আহ্বান জানিয়েছিলেন ‘হাল মিন নাসিরিন ইয়ানসুরনা!’ অর্থাৎ কেউ কি কোথাও আছেন, যারা আমাদের সাহায্য করতে পারেন? সেই ডাকে সাড়া দেন সুদূর ভারতের রাজা সমুদ্রগুপ্ত। তিনি তার বীর সেনাদের একটি দলকে কারবালায় পাঠানোর সিদ্ধান্ত নেন। যার নেতৃত্বে ছিলেন বীর যোদ্ধা রিহাব সিধ দত্ত। যিনি পাঞ্জাবের একজন মোহিয়াল ব্রাহ্মণ ছিলেন। কিন্তু রিহাব দত্ত ও তার সাহসী সেনারা যখন কারবালায়

পৌঁছান, ততক্ষণে ইমাম হোসাইন (রা.) শহীদ হয়ে যান। তখন ক্ষোভে-দুঃখে ভারত থেকে যাওয়া ওই সেনারা স্থির করেন নিজেদের তরবারি দিয়েই তারা নিজেদের শিরশ্ছেদ করবেন। কিন্তু ইমাম হুসাইন (রা.)-এর আরব অনুরাগীরা তাদের বোঝালেন, এভাবে জীবন নষ্ট না করে, তারা যেন জনাব-ই-মুখতারের বাহিনীতে যোগদান করেন এবং হুসাইন (রা.)-এর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার লড়াইতে সামিল হোন! রিহাব দত্ত ও তার বাহিনী ঠিক সেটাই করেছিলেন এবং পরবর্তীতে ইয়াজিদের বিরুদ্ধে মরণপণ যুদ্ধ করে নিহত হয়েছিলেন। বাহিনীর যারা বেঁচে যান, তাদের কেউ কেউ সেখানেই রয়ে যান– আবার কেউ কেউ মাতৃভূমি ভারতে ফিরে আসেন। কারবালায় যাওয়া সেই হিন্দু ব্রাহ্মণদের বংশধররা আজও ইমাম হোসাইনের প্রতি ভালোবাসা থেকেই হিন্দু হয়েও বহু মুসলিম

রীতিনীতি পালন করেন। এর মধ্যে রয়েছে তারা রমজান মাসে রোজা রাখেন এবং আশুরা পালন করেন। মাঝে মাঝে তারা মসজিদেও যান, জুমার নামাজেও অংশ নেন। ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে এক বিরল সেতুবন্ধ রচনার কারণেই হুসাইনি ব্রাহ্মণরা ভারতের সমাজজীবনে একটি অসাধারণ জায়গা অধিকার করে আছেন। সংখ্যায় তারা কম হতে পারেন, কিন্তু স্বকীয়তায় ও ধর্মীয় সম্প্রীতিতে এক উজ্জ্বল জনগোষ্ঠী! সেই পরম্পরা অনুসরণ করেই আজও ভারতে হুসাইনি ব্রাহ্মণরা তাদের জীবনচর্যায় হিন্দু ও মুসলিম– দুই ধর্মেরই কিছু কিছু রীতি রেওয়াজ, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করে থাকেন। ভারতের প্রয়াত বলিউড অভিনেতা সুনীল দত্ত ছিলেন একজন হুসাইনি ব্রাহ্মণ। তার স্ত্রী নার্গিস দত্তও ছিলেন মোহিয়াল। তাদের সন্তান সঞ্জয়

দত্তও হুসাইনি ব্রাহ্মণ। হুসাইনি ব্রাহ্মণরা একটি গর্বিত বীর বংশের সন্তান। সেই গল্প তারা বাপ-দাদাদের কাছে চিরকাল শুনে এসেছেন। অনেক হুসাইনি ব্রাহ্মণ পরিবারই সেনাবাহিনীর সঙ্গে যুক্ত এবং তাদের ছেলেমেয়েরা ক্যান্টনমেন্টের মন্দির-মসজিদ-গির্জা সমন্বিত একটা উদার ও সহিষ্ণু পরিবেশে বেড়ে ওঠে। তাই তাদের মধ্যে ধর্মীয় ভেদাভেদও খুব কম! সূত্র : বিবিসি বাংলা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের ৭ জন গ্রেপ্তার ‘পুলিশ মারা হবে, ম্যাসাকার হবে—ড. ইউনূস আগেই জানতেন’, দায় এড়াতেই দেরিতে দেশে ফেরেন তিনি: শামীম হায়দার পাটোয়ারী গণভোটের ফলাফল বনাম সাংবিধানিক সীমা আবারো কারাগারে মৃত্যুর মিছিল: বিনা বিচারে মারা গেলেন দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক ড. ইউনূসকে ‘লোভী’ ও ‘অপদার্থ’ আখ্যা দিলেন রনি, বিদায়ের পেছনে আমেরিকার হাত থাকার দাবি অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত আসত ‘কিচেন কেবিনেট’ থেকে: বিস্ফোরক মন্তব্যে সাখাওয়াত হোসেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখা যাবে না, হাবিবুর রহমান হাবিব টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের ইন্তেকাল: শেখ হাসিনার গভীর শোক ড. ইউনূস অসম চুক্তি বাতিল না করে ভারতবিদ্বেষী সেন্টিমেন্ট কাজে লাগিয়েছেন: মাহবুব কামাল ‘ড. ইউনূস প্রধান উপদেষ্টা হবেন জানলে রাস্তায় নামতাম না’: আবদুন নূর তুষার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: আরও এক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক মেয়র আইভীকে নতুন গভর্নর কি ঋণখেলাপি! দেশের সার্বভৌমত্ব বিক্রির চূড়ান্ত পর্যায়ে খলিল, পেলেন আরাকান আর্মির অভিনন্দন ফয়েজ আহমদ তৈয়্যব গেলেন, প্রশ্নগুলো রয়ে গেল লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? সম্পদের পাহাড় গড়েছেন উপদেষ্টারা ভুয়া মামলার ফাঁদে গণমাধ্যমের স্বাধীনতা ‘উপরওয়ালা’ এখন আমি: মুফতি আমির হামজার বক্তব্যে ধর্ম অবমাননার অভিযোগ বিএনপি: ক্ষুধাকে পুঁজি করে ধর্ষণ করে যে দলের নেতাকর্মীরা ক্ষমতায় আসতে না আসতেই এই অবস্থা, সামনে কী অপেক্ষা করছে?