কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৪

কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৪ |
বর্ণাঢ্য নানা আয়োজনে কুষ্টিয়ায় মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। সোমবার (১৬ডিসেম্বর) প্রথম প্রহরে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের স্মারক অঙ্গীকারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিনটির শুভ সুচনা করা হয়। এ সময় জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমানসহ মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষ মহান মুক্তিযুদ্ধের স্মারক অঙ্গীকারে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। প্রথম প্রহরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলমসহ জেলা

প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে পর্যায়ক্রমে কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাগন শ্রদ্ধাঞ্জলি জানান। এসময় মুক্তিযোদ্ধাদের ব্যানারে জেলা প্রশাসক ও পুলিশ সুপার অংশ গ্রহণ করেন। ফুলেল শ্রদ্ধাঞ্জলি শেষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করে সালাম জানান। এছাড়াও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সকাল ৮টায় কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হয়। এদিকে কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান। বিকেল ৪টায় রয়েছে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এসএসসি পাসে আড়ংয়ে নিয়োগ, আবেদন করবেন যেভাবে মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২ যে মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক ‘নির্বাচকদের ভুল ধরার প্রবণতা আমাদের দেশে বেশি’ ৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত, ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত ইরান কি আসলেই অপরাজেয় এফ-৩৫ ভূপাতিত করেছিল ইরাকে বিমান হামলায় শিয়া আধাসামরিক বাহিনীর কমান্ডারসহ নিহত ১৫ সাবিলা-মিথিলাকে নিয়ে মালয়েশিয়ায় শুটিংয়ে শাকিব বিসিবি পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ দীর্ঘ বিরতি ভেঙে অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ