কুষ্টিয়াকে চ্যাম্পিয়ন করালেন দুর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫

কুষ্টিয়াকে চ্যাম্পিয়ন করালেন দুর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫ |
আরও একটি গৌরবময় সাফল্য পেয়েছে দুর্বাচারা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়। কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের বিখ্যাত ও ঐতিহ্যবাহী বিদ্যালয়টি এবার ধারাবাহিকতা ধরে রেখে ৫৩তম আন্তঃস্কুল জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী ক্রিকেট প্রতিযোগিতায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। রবিবার ( ৯ ফেব্রুয়ারি) কুষ্টিয়া সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে খোকসা উপজেলাকে কোনো রকম পাত্তা না দিয়ে ৮৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জয়ের গৌরবে ভেসেছে দুর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েরা। এর আগে একই ভেন্যুতে গত ৪ ফেব্রুয়ারি কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়কে ৬১ রানের বড় ব্যবধানে হারিয়ে কুষ্টিয়া সদর উপজেলার সেরা হয়েছিল দুর্বাচারা। যে কারণে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ হয় কুষ্টিয়া সদর উপজেলা দলের।

অন্যদিকে খোকসা উপজেলার চ্যাম্পিয়ন হয়ে জেলার লড়াইয়ের টিকেট কাটেন সোমশপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের মেয়েরা। অর্থাৎ জেলা পর্যায়ের ফাইনালে কুষ্টিয়া সদরের পক্ষে দুর্বাচারা মাধ্যমিক বিদ্যালয় ও খোকসা উপজেলার হয়ে সোমশপুর বালিকা বিদ্যালয় মুখোমুখি হয়। এই লড়াইয়েও দুর্বাচারার অদম্য বালিকাদের কাছে পাত্তাই পাননি সোমশপুরের মেয়েরা। ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১২৮ রান করে দুর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়। দলের পক্ষে ওপেনার সাফিয়া খাতুন ৪৭ রান করে ম্যাচসেরা নির্বাচিত হন। অপর ওপেনার তাসফিয়া করেন হার না মানা ৩২ রান। অতিরিক্ত থেকে আসে আরও ৪৯ রান। ১৩৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুর্বাচারার বোলারদের তোপের মুখে ৮ ওভারে

মাত্র ৩৯ রান করে অলআউট হয় সোমশপুরের মেয়েরা। দুর্বাচারার পক্ষে মিম ৩টি ও বৈশাখী ২টি উইকেট লাভ করেন। এছাড়া তাসফিয়া ও সাফিয়া ১টি করে কজ্বা করেন। দারুণ এই সাফল্যের পর দুর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েরা কুষ্টিয়া জেলার হয়ে বিভাগীয় পর্যায়ে (খুলনা বিভাগ) প্রতিনিধিত্ব করবে। আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি খুলনাতে হবে বিভাগীয় পর্যায়ের ম্যাচ। সেখানে এখনো কুষ্টিয়ার প্রতিদ্বন্দ্বী ঠিক হয়নি। নিজেদের বিদ্যালয়ের এমন সাফল্যে আনন্দে মাতোয়ারা হয়েছেন দুর্বাচারা হাইস্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ গ্রামবাসী। মেয়েদের গৌরবময় সাফল্যে তাদের অভিনন্দন জানিয়েছে দুর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সালাহউদ্দিন, স্কুলের প্রধান শিক্ষক বিল্লাল হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু