কুপ্রস্তাবে রাজি না হওয়ায় যুবককে অপহরণ, মাকেও নির্যাতনের অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ June, ২০২৬

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় যুবককে অপহরণ, মাকেও নির্যাতনের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ June, ২০২৬ |
সুনামগঞ্জের ছাতক উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক যুবককে অপহরণ করে ঘরে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ সময় ওই যুবকের মাকেও জিম্মি করে নির্মম নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। রক্তাক্ত অবস্থায় মা-ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৭ মে) রাত ৮টার দিকে গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের তাকিপুর গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন— একই গ্রামের জাকারিয়া ও তার মা কুলসুম বেগম। বর্তমানে তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অভিযুক্ত প্রবাসীর স্ত্রী বিভিন্নভাবে জাকারিয়াকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে সাড়া না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে সিলেট-সুনামগঞ্জ

সড়ক থেকে জোরপূর্বক তাকে তুলে এনে নিজের ঘরে আটকে রাখেন তিনি। এ সময় তার সহযোগী একই গ্রামের আবুল হোসেন, ভাড়াটিয়া মাসুম এবং আরও কয়েকজন মিলে জাকারিয়ার ওপর মারধর ও নির্যাতন চালান বলে অভিযোগ করা হয়েছে। পরে কৌশলে জাকারিয়ার মা কুলসুম বেগমকে ঘটনাস্থলে ডেকে এনে তাকেও আটকে রাখা হয়। এরপর মা-ছেলেকে রাতভর অমানবিক নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে। নির্যাতনের একপর্যায়ে জাকারিয়ার কাছে থাকা নগদ অর্থ এবং তার মায়ের গলায় থাকা প্রায় ১২ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে মা-ছেলেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে

তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর বিষয়টি নিয়ে থানায় বা আদালতে গেলে পুরো পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় আহত জাকারিয়ার বাবা সেলিম উদ্দিন গত ২৯ মে রাতে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে আবুল হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া অভিযুক্ত প্রবাসীর স্ত্রী, তার মেয়েু এবং মাসুমসহ আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। এ বিষয়ে ছাতক থানার ওসি মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন