কুইন্সে নারীর বিচ্ছিন্ন দেহ উদ্ধার, স্বামীকে গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ মার্চ, ২০২৬

কুইন্সে নারীর বিচ্ছিন্ন দেহ উদ্ধার, স্বামীকে গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মার্চ, ২০২৬ |
পুলিশ জানায়, স্বামীর দ্বারা হত্যার শিকার ওই নারী হলেন সালিশা আলী(৩৪)। গত সপ্তাহে ব্রড চ্যানেল এলাকার জ্যামাইকা ওয়াইল্ডলাইফ রিফিউজি ওই নারীর দেহাবশেষ উদ্ধার করা হয়। নিউ ইয়র্ক সিটির কুইন্সে এক নারীর দেহাবশেষ উদ্ধারের ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি। পুলিশ জানায়, স্বামীর দ্বারা হত্যার শিকার ওই নারী হলেন সালিশা আলী(৩৪)। গত সপ্তাহে ব্রড চ্যানেল এলাকার জ্যামাইকা ওয়াইল্ডলাইফ রিফিউজি ওই নারীর দেহাবশেষ উদ্ধার করা হয়। পরে বুধবার তার স্বামী রূপচাদ সিম্বুকে(৭৫) গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, গত বছরের ১৩ জুলাই সর্বশেষ এক আত্মীয় ফেসটাইম কলে জীবিত অবস্থায় দেখা যায় সালিশাকে। একই দিনে সিম্বু থানায় গিয়ে স্ত্রী নিখোঁজের একটি অভিযোগ দায়ের করেন। তদন্ত কর্মকর্তাদের

ভাষ্য, স্ত্রীকে হত্যার পর নিজের সংশ্লিষ্টতা গোপন করতে সিম্বু নিখোঁজের প্রতিবেদন করেছিলেন। তদন্তে জানা যায়, ২০২৩ সালে ত্রিনিদাদে বসবাসকালে সিম্বু ও সালিশার পরিচয় হয়। পরে ২০২৪ সালে সালিশা কুইন্সে ফিরে এসে সিম্বুর সঙ্গে বসবাস শুরু করেন এবং একই বছর তারা বিয়ে করেন। গত বছরের সেপ্টেম্বর মাসে কুইন্সে সালিশার ধড় উদ্ধার হওয়ার পর ত্রিনিদাদে থাকা তার পরিবারের সদস্যরা আশঙ্কা প্রকাশ করেন। সর্বশেষ গত বৃহস্পতিবার কুইন্সের আরেকটি এলাকা থেকে তার মাথা উদ্ধার করা হলে বিষয়টি নিশ্চিত হয়। অভিযুক্তের বিরুদ্ধে হত্যা, সরকারি কার্যক্রমে বাধা সৃষ্টি এবং আলামত নষ্ট করার অভিযোগ আনা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাজ্যের পর এবার আজহারীকে ‘চরমপন্থী ইসলামি বক্তা’ আখ্যায় অস্ট্রেলিয়া থেকেও বহিষ্কার আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান