কিউইদের কাছে হেরে শুরু পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫

কিউইদের কাছে হেরে শুরু পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫ |
পাকিস্তানের করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে উইল ইয়ং ও টম ল্যাথামের সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩২০ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ১৬ বল বাকি থাকতে ২৬০ রানে অলআউট হয়েছে পাকিস্তান। ৬০ রানের বড় ব্যবধানে হেরে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছে পাকিস্তান। নতুন বলে কিউইদের চেপেই ধরেছিল পাকিস্তান। ৫ বলের ব্যবধানে ডেভন কনওয়ে (১০) ও কেন উইলিয়ামসনকে (১) তুলে নেন আবরার আহমেদ ও নাসিম শাহ। ৪০ রানে ২ উইকেট হারানো নিউজিল্যান্ড ৭৩ রানে হারায় তৃতীয় উইকেট। ওই ধাক্কা সামলে নেন ওপেনার উইল ইয়ং ও টম ল্যাথাম। তারা চতুর্থ উইকেটে ১১৮ রানের জুটি গড়েন। দারুণ এক সেঞ্চুরি করে ফিরে যান ইয়ং। তার ব্যাট থেকে ১১৩ বলে ১০৭

রান আসে। ৩২ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির ইনিংস সাজান ১২টি চারের সঙ্গে একটি ওভার বাউন্ডারিতে। পরে রান বাড়িয়ে নেওয়ার কাজটা করেন ল্যাথাম ও গ্লেন ফিলিপস। ১২৫ রান যোগ করেন তারা। পাঁচে নামা উইকেটরক্ষক ব্যাটার ল্যাথাম ১০৪ বলে ১১৮ রানের হার না মানা ইনিংস খেলেন। ১০টি চারের সঙ্গে চারটি ছক্কা আসে তার ব্যাট থেকে। তিনি ওয়ানডের অষ্টম সেঞ্চুরির দেখা পান। ফিলিপস ৩৯ বলে ৬১ রান যোগ করেন। তিনটি চার এবং চারটি ওভার বাউন্ডারি আসে তার ব্যাট থেকে। পাকিস্তানকে অর্ডার ওলট পালট করে ব্যাটিং শুরু করতে হয়। ফখর জামান ইনজুরি নিয়ে শুরুতে উঠে যাওয়ায় ইনিংস ওপেন করতে পারেননি। তার

জায়গায় নেমে সূদ শাকিল (৬) ব্যর্থ হন। তিনে নেমে রান পাননি মোহাম্মদ রিজওয়ানও (৩)। চারে নেমে ফখর খেলেন ২৪ রানের ইনিংস। ৬৯ রানে ৩ উইকেট হারানো পাকিস্তানকে আশা দিলেও ইনিংস বড় করতে পারেননি বাবর আজম। তিনি ৯০ বলে ৬৪ রান করে ফেরেন। সালমান আঘা ৪২ রান যোগ করেন। পাকিস্তানের হারের ব্যবধান ছোট করেছেন খুশদীল শাহ। তিনি ৪৯ বলে ৬৯ রান করেন। নিউজিল্যান্ডের ওরোরকি ও স্যান্টনার তিনটি করে উইকেট নেন। পাকিস্তানের হয়ে নাসিম শাহ ও হারিস রউফ দুইটি করে উইকেট নিয়েছেন। তবে সব বোলারই ছিলেন খরুচে। ইনজুরি কাটিয়ে ফেরা হারিস ১০ ওভারে ৮৩ রান দিয়েছেন। নাসিম ১০ ওভারে ৬৩ রান খরচা করেছেন।

উইকেটশূন্য থাকা শাহিন শাহ আফ্রিদি ১০ ওভারে হজম করেছেন ৬৮ রান। লেগ স্পিনার আবরার কেবল ওভারপ্রতি ৫০-এর নিচে রান দিয়েছেন। তিনি ১০ ওভারে ৪৭ রান দিয়ে নেন ১ উইকেট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু