ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ
সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ
ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস
দেশের জন্য রাশিয়া থেকে জ্বালানি ক্রয় নির্ভর করছে যুক্তরাষ্ট্রের অনুমতির ওপর: রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী
উপদেষ্টার শিশুকন্যার ‘ছাগল চোর নাসীরুদ্দীন পাটোয়ারী’ বনাম মির্জা আব্বাস: রাজনীতির বাকবাঁদল
৭৪ কারাগারে ২৩ অ্যাম্বুলেন্স: সংকটের অজুহাতে পথেই রাজনৈতিক বন্দিদের মৃত্যু
আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার আবেদন আদালতে নাকচ
কার্যালয়ে আগুন দেওয়ায় আ’লীগ নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল
পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে জাতীয় পতাকা টানানোর ভিডিও প্রকাশের পর এবার বিভিন্ন স্লোগানে কার্যালয়টিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুনঃস্থাপন করে পুষ্পস্তবক অর্পণ করেছেন দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পরে পাবনা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত ভিডিও প্রকাশ পেয়েছে।
জানা গেছে, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমামসহ বেশ কয়েকজন নেতাকর্মী দীর্ঘ ১৮ মাস ধরে বন্ধ থাকা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত ভিডিও প্রকাশ পায়। এরপর শনিবার দুপুরে ওই আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করে অজ্ঞাত কয়েকজন। এ ঘটনার প্রতিবাদে কার্যক্রম নিষিদ্ধ
আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কার্যালয়ে জড়ো হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা প্রতিকৃতি পুনঃস্থাপনের পর সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে আব্দুল হামিদ সড়কে বিক্ষোভ মিছিল করে নিউমার্কেট এলাকায় যান তারা। কার্যালয়ে আগুন দেওয়ায় আ’লীগ নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা ছাত্রলীগ নেতা সিফাত, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আলামিন মালিথা ও যুবলীগ নেতাকর্মীসহ বেশ কয়েকজন জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। পরে তারা সেখান থেকে বেরিয়ে আব্দুল হামিদ সড়কে বিভিন্ন স্লোগানে বিক্ষোভ মিছিল করছেন। এ ব্যাপারে পাবনা সদর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার সাহা বলেন,
শনিবার দুপুরে আওয়ামী লীগ কার্যালয়ের বারান্দায় কারা যেন দুটি টায়ারে আগুন জ্বালায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। পরে কিছু লোক এসেছিল বলে শুনেছি। তবে তারা মিছিল বা অন্যান্য কার্যক্রম করেছে, এমন কিছু আমাদের জানা নেই। শৃঙ্খলা রক্ষায় আমরা তৎপর।