কারাগারে আওয়ামী লীগ সমর্থিতদের মৃত্যুর মিছিল, ডিজিটালিস গ্রুপের ওষুধ ঘিরে বাড়ছে প্রশ্ন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৬

কারাগারে আওয়ামী লীগ সমর্থিতদের মৃত্যুর মিছিল, ডিজিটালিস গ্রুপের ওষুধ ঘিরে বাড়ছে প্রশ্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৬ |
নিজস্ব প্রতিনিধি: কারাগারে বন্দি আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীর মৃত্যুর সংখ্যা বাড়ছেই। মিথ্যা ও হয়রানিমূলক রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তারা। জামিন না পাওয়া এই নেতাদের অনেকে লাশ হয়ে ফিরছেন স্বজনের কাছে। সবশেষ গত ১১ জানুয়ারি পাবনার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জেলা আওয়ামী লীগের নেতা প্রলয় চাকির মৃত্যু হয়। অভিযোগ রয়েছে, কারাগারে আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীদের খাওয়ানো হয় ডিজিটালিস গ্রুপের ওষুধ, যেমন ডিজক্সিন বা ডিজিটক্সিন… ‘অসুস্থতাজনিত মৃত্যু’ নাকি চিকিৎসা অবহেলা কারা কর্তৃপক্ষের দাবি, এসব মৃত্যু অসুস্থতাজনিত। কিন্তু নিহতদের পরিবার বলছে ভিন্ন কথা। তাদের অভিযোগ, দীর্ঘ সময় চিকিৎসা না পাওয়া, প্রয়োজনীয় পরীক্ষা না করা, দেরিতে হাসপাতালে নেওয়া এবং শারীরিক ও মানসিক নির্যাতনের ফলেই

স্বজনদের মৃত্যু হয়েছে। ডিজিটালিস গ্রুপের ওষুধ ঘিরে ভয় ও সন্দেহ ডিজিটালিস গ্রুপের ওষুধ নিয়ে কারাবন্দিদের মধ্যে ভয় ও উদ্বেগ তৈরি হয়েছে। চিকিৎসাবিজ্ঞানের মতে, এই ওষুধ হৃদ্‌পিণ্ডকে শক্তভাবে সংকুচিত হতে সাহায্য করে, তবে মাত্রা সামান্য বেশি হলেই মারাত্মক ঝুঁকি তৈরি হয়। একের পর এক মৃত্যু, একই ব্যাখ্যা কাশিমপুর, বগুড়া, পাবনা ও দেশের বিভিন্ন কারাগারে সাম্প্রতিক সময়ে একাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর মৃত্যুর ঘটনা সামনে এসেছে। কোথাও হৃদ্‌রোগ, কোথাও ডায়াবেটিস, আবার কোথাও হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কথা বলা হয়েছে। প্রলয় চাকির মৃত্যু ও নতুন প্রশ্ন পাবনার কারাগারে প্রলয় চাকির মৃত্যুও নতুন করে প্রশ্ন তুলেছে। গ্রেপ্তারের পর তিনি অসুস্থ হয়ে পড়লেও যথাসময়ে উন্নত চিকিৎসা দেওয়া হয়নি বলে অভিযোগ স্বজনদের। মানবাধিকার সংগঠনের

হিসাব মানবাধিকার সংগঠন অধিকার জানায়, গত ১৬ মাসে কারাগার ও হেফাজতে অন্তত এক শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আইন ও সালিশ কেন্দ্র বলছে, এসব মৃত্যুর বড় অংশেই চিকিৎসা অবহেলা ও কারা ব্যবস্থাপনার গাফিলতির অভিযোগ রয়েছে। পরিবার নিঃস্ব, ভবিষ্যৎ অনিশ্চিত একজন বন্দীর মৃত্যু মানে কেবল একটি প্রাণহানি নয়। অনেক ক্ষেত্রে তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবার নিঃস্ব হয়ে পড়ছে। জামিন মিলছে না, উদ্বেগ বাড়ছে কারাগারে মৃত্যুর সংখ্যা যেমন বাড়ছে, তেমনি কারাবন্দি নেতাদের নিয়ে উদ্বেগও বাড়ছে। আইনজীবী ও স্বজনদের দৌড়ঝাঁপ সত্ত্বেও জামিন মিলছে না বলে অভিযোগ রয়েছে। স্বজনদের কণ্ঠে ক্ষোভ আর হতাশা স্পষ্ট। তারা বলছেন, রাজনীতি করাটাই যেন অপরাধ হয়ে গেছে। মানবাধিকার সংগঠনগুলো নিরপেক্ষ তদন্ত, দায়ীদের

জবাবদিহি এবং কারাবন্দিদের মানবিক চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টে আবেদন বিএনপি ক্ষমতা নিলেই দেশে শুরু হয় ধর্ষণের মহোৎসব হরিলুট বাধা দিলেই তাণ্ডব চালায় বিএনপির নেতা-কর্মীরা আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা বঙ্গবন্ধু ও বাঙালি জাতি: ১৬ মার্চ আলোচনার টেবিলে অধিকার ও চূড়ান্ত ফয়সালার ক্ষণ রায়েরবাজার থেকে মিরপুর: মেধাশূন্য করার সেই নীল নকশা বিএনপি নেতাদের দৃষ্টিতে ‘অপ্রয়োজনীয়’ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রই এখন সংকটে সরকারের শেষ ভরসা বিএনপি সরকারের এক মাসেই আন্তর্জাতিক সংস্থার চাপ: মানবাধিকার ইস্যুতে তারেক রহমানকে কড়া বার্তা ৯ আন্তর্জাতিক সংস্থার মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ডিজেলের পর এবার এলো ১৬ হাজার মেট্রিক টন ভারতীয় চাল, নামল মোংলায় রমজানে ফলের বাজার থেকে লুট ৭০০–৮০০ কোটি টাকা রাশিয়ার তেল পাইপলাইন ইস্যুতে ইউরোপীয় মিত্রদের ব্ল্যাকমেইলের অভিযোগ জেলেনস্কির ‘যেকোনো কিছু ঘটা সম্ভব’, রিয়ালের বিপক্ষে ফিরতি লেগের আগে গার্দিওলা শিক্ষক রাজনীতি নাকি শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন হওয়ার রাজনীতি একটি বন্দিত্ব: বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অনিবার্যতা তেল সরবরাহে হরমুজ ঝুঁকি: ৩ লাখ টন ক্রুডের চালান নিয়ে তেহরানের দ্বারস্থ ঢাকা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা! আওয়ামী লীগ ফিরবেই, তবে পুরনো নাকি নতুন নেতৃত্বে— এটিই এখন মিলিয়ন ডলার প্রশ্ন”: মাসুদ কামাল