কাতারে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জুন, ২০২৫

কাতারে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুন, ২০২৫ |
কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সময় সোমবার (২৩ জুন) দেশটির রাজধানী দোহায় অবস্থিত ঘাঁটিতে এ হামলা হয়। এছাড়াও দেশটিতে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে রয়টার্সকে জানিয়েছেন একজন প্রত্যক্ষদর্শী। ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস নিউজ এজেন্সি এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, কাতারে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এছাড়া এক্সিওস নিউজ এজেন্সির বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অ্যারাবিক নিউজও কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে হামলার খবরটি প্রকাশ করেছে। অন্যদিকে, ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, দোহায় অবস্থিত আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরানের ইসলামি বিপ্লবী

গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটি জানিয়েছে, কাতারস্থ আমেরিকার আল উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্য করে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এর কিছুক্ষণ আগেই এক পশ্চিমা কূটনীতিক জানান, উপসাগরীয় আরব রাষ্ট্র কাতারে অবস্থিত আল উদেইদ বিমানঘাঁটির ওপর ইরানের পক্ষ থেকে হুমকি পাওয়া গেছে, দুপুর থেকেই এ হুমকি পাওয়া যাচ্ছিল। হুমকির খবরের পর পর বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দিয়েছে কাতার সরকার। এর আগে, কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্কতা হিসেবে ‘অত্যধিক সাবধানতা অবলম্বন’করে ঘরের ভেতর অবস্থান করার পরামর্শ দেয় যুক্তরাষ্ট্র দূতাবাস। উল্লেখ্য, দোহা শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আল উদেইদ বিমানঘাঁটি, যার আয়তন ২৪ হেক্টর। এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরোয়ার্ড হেডকোয়ার্টার হিসেবে ব্যবহৃত হয়। ১৯৯৬ সালে একটি প্রতিরক্ষা

সহযোগিতা চুক্তির মাধ্যমে এই ঘাঁটি প্রতিষ্ঠিত হয়। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি হিসেবে পরিচিত আল উদেইদে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার