কাছে, তবু দূরে…, নৈশভোজে পাশাপাশি বসেও কথা হল না মোদি-ইউনুসের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৫

কাছে, তবু দূরে…, নৈশভোজে পাশাপাশি বসেও কথা হল না মোদি-ইউনুসের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৫ |
কাছে, তবু দূরে। পাশাপাশি বসলেও কথা বললেন প্রতিবেশী দুই দেশের প্রধান। বিমস্টেক সম্মেলনে যোগ দিলেও বাক্যবিনিময় হল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনুসের। যদিও দুজনের বৈঠক হবে বলে আশাবাদী ঢাকা। তবে নয়াদিল্লির তরফে এই নিয়ে কিছু জানানো হয়নি। এপ্রিল মাসের ২ থেকে ৪ তারিখ থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। মোদি-ইউনুস দুজনেই যোগ দিয়েছেন সেখানে। দুই রাষ্ট্রপ্রধান এই সম্মেলনে যোগ দেবেন, সেই খবর প্রকাশ্যে আসার পর থেকেই জল্পনা শুরু হয়, এই আন্তর্জাতিক সামিটের ফাঁকেই কী আলাদা করে বৈঠকে বসবেন দু’জনে? তার মধ্যেই পড়শি দেশের বিদেশ উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন বলেন, মোদি- ইউনুসের মধ্যে দ্বিপাক্ষিক

বৈঠক চায় বাংলাদেশ। তার জন্য ইতিমধ্যেই ভারতের কূটনৈতিক মহলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও দাবি করেন তৌহিদ। যদিও বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আপাতত এই বিষয়ে বলার মতো আমার কাছে কোনও তথ্য নেই।” উল্লেখ্য, গত আগস্ট মাস থেকে পদ্মা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে বাংলাদেশে। ব্যাপক গণ আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর গদি হারিয়েছেন শেখ হাসিনা। আওয়ামি লিগ সরকারের পতনের পর গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। আর এই রাজনৈতিক পালাবদলে ধাক্কা খেয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের গভীর বন্ধুত্ব। এমনকি পদ্মাপাড়ে যেভাবে নৃশংস অত্যাচার হয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের উপর, তার প্রবল নিন্দা করেছে ভারত। চিন্ময় প্রভুর গ্রেপ্তারির বিরুদ্ধেও সুর চড়িয়েছে বিদেশমন্ত্রক। অশান্তির আবহে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় উপস্থিত

ছিলেন মোদি-ইউনুস। অধিবেশনের ফাঁকে মোদির সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন বাংলাদেশের উপদেষ্টা। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর সম্ভব হয়নি। তারপরে ফের বিমস্টেকের মঞ্চে মুখোমুখি হলেন মোদি-ইউনুস। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংত্রাম শিনওয়াত্রার আয়োজিত নৈশভোজে পাশাপাশি বসেছিলেন তাঁরা। কিন্তু দুজনের কোনও কথা হয়নি। সূত্রের খবর, শুক্রবার হয়তো দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন দুই রাষ্ট্রপ্রধান। অশান্তির আবহে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় উপস্থিত ছিলেন মোদি-ইউনুস। অধিবেশনের ফাঁকে মোদির সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন বাংলাদেশের উপদেষ্টা। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর সম্ভব হয়নি। তারপরে ফের বিমস্টেকের মঞ্চে মুখোমুখি হলেন মোদি-ইউনুস। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংত্রাম শিনওয়াত্রার আয়োজিত নৈশভোজে পাশাপাশি বসেছিলেন তাঁরা। কিন্তু দুজনের কোনও কথা হয়নি। সূত্রের খবর, শুক্রবার হয়তো দ্বিপাক্ষিক বৈঠকে বসতে

পারেন দুই রাষ্ট্রপ্রধান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের লক্ষ্য মার্কিন টেক সংস্থা ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ তিন কারণে পেট্রোল, অকটেন সংকট দৌলতদিয়ায় দুর্ঘটনায় নিহত বেড়ে ১৮ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩০ আলোচনার আবহে মধ্যপ্রাচ্যে সেনা সমাবেশ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে ২৯০ মার্কিন সেনা আহতের কথা জানাল সেন্টকম যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব, যুদ্ধ বন্ধে ইরানের পাঁচ শর্ত কী বিশ্ব ইতিহাসের এক অন্ধকার অধ্যায় কালরাত্রি স্মরণে প্রাচ্যনাটের ‘লালযাত্রা’ অনুষ্ঠিত ব্যাটারি যেভাবে সাশ্রয় হবে বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানালো বাংলাদেশ সেই অভয়ার মা-কে নির্বাচনে প্রার্থী করল বিজেপি পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার তেল খুঁজতেই ‘তেল শেষ হয়ে যাচ্ছে’ ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে: কর্মকর্তা পদ্মায় পানির ৯০ ফুট নিচে বাস, ঝড়-বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ ইসরাইলের সামরিক স্থাপনায় ইরানের ব্যাপক হামলা পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধারে কাজ করছে ফেরি হামজা