করাচিতে জেল ভেঙে পালিয়েছে দুই শতাধিক কয়েদি – ইউ এস বাংলা নিউজ




করাচিতে জেল ভেঙে পালিয়েছে দুই শতাধিক কয়েদি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুন, ২০২৫ | ৬:৫২ 123 ভিউ
পাকিস্তানের করাচির একটি জেল থেকে দুই শতাধিক কয়েদি পালিয়ে গেছে বলে পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। সোমবার রাতে পরপর কয়েকটি ছোট ভূমিকম্পের পর কর্তৃপক্ষ আতঙ্কিত কয়েদিদের সেল থেকে বাইরে আসার সুযোগ দেওয়ার পর এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের। ভূমিকম্পের কারণে হাজারও বন্দিকে জেলখানার ভেতরে খোলা আঙিনায় আসার অনুমতি দেওয়া হয়, সেই সুযোগ কাজে লাগিয়ে ওই কয়েদিরা পালান, সিন্ধু প্রদেশের আইনমন্ত্রী জিয়াউল হাসান লানজার ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন। করাচির মালির জেলার ওই কারাগারের কর্তৃপক্ষ রাত পৌনে একটার দিকে আনুমানিক দুই হাজার বন্দিকে তাদের ব্যারাক থেকে বাইরে গণনার জন্য নিয়ে আসে। সেই সুযোগে পালানো শুরু হয়, মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত

এ তৎপরতা চলে, বলেছেন লানজার। পুলিশ বলছে, কয়েদিরা কারা কর্মীদের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিলে গোলাগুলি শুরু হয়, এরপর ওই বন্দিরা কারা কর্মীদের কারাগারের সদর দরজা খুলে দিতে বাধ্য করে। তবে পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বেশিরভাগ কয়েদিই জেলখানার বাইরের দেয়াল দিয়ে পালিয়েছেন। রোববার থেকে শুরু হওয়া একের পর এক ছোট ছোট ভূমিকম্পের কারণে ওই দেয়ালটি দুর্বল হয়ে পড়েছিল। মোট ২১৩ বন্দি পালালেও মঙ্গলবার দুপুর পর্যন্ত ৭৮ জনকে জেলে ফেরত আনা গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গোলাগুলিতে এক কয়েদি নিহত হয়েছে, আহত হয়েছে তিন কারাকর্মী, বলেছেন সিন্ধুর পুলিশপ্রধান গুলাম নবি মেমন। পালিয়ে যাওয়া বেশিরভাগ কয়েদি-ই মাদকাসক্ত বা ছোটখাটো অপরাধে জড়িত ছিল বলে

তার ভাষ্য। মঙ্গলবার রয়টার্সের এক প্রতিনিধি জেলখানার ভেতরে গিয়ে ভাঙা কাচ ও ক্ষতিগ্রস্ত ইলেকট্রনিক সরঞ্জাম দেখতে পেয়েছেন। যে কক্ষে বন্দিরা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতেন সেই কক্ষটিতে মিলেছে ভাঙচুরের চিহ্ন। সিন্ধুর প্রাদেশিক মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ বলেছেন, কয়েদিদের সেল থেকে বের করাটাই ছিল সবচেয়ে বড় ভুল। যারা পালিয়েছে তাদেরকে আত্মসমর্পণের অনুরোধ জানিয়ে তিনি বলেছেন, নয়তো তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মতো মারাত্মক সব অভিযোগ আনা হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আন্তর্জাতিক বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল যেখানে যে কারণে আফগানিস্তানে পাকিস্তানের হামলা মসজিদের টাকা নিয়ে তুমুল সংঘর্ষ আফগানিস্তান-পাকিস্তানের ওপর নজর রাখছেন জাতিসংঘ মহাসচিব চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন দেশের প্রতিক্রিয়া টানা বজ্রবৃষ্টির পূর্বাভাস ঋণের বোঝা নিয়ে বাতি জ্বলছে : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সারা দেশ দাসত্বের দালালেরা ২০০১ এ যেভাবে সফল হয়েছিল, একইভাবে এবারও সফল অতীতে মামলা-হামলার ঝুঁকির কারনে গুপ্ত রাখা নারী সদস্যদের নাম প্রকাশ করলো জামায়াতে ইসলামী! সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে আয়কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নামাজ, ইফতার কর্মসূচির আড়ালে ছাত্রদের আবার সংগঠিত করার ষড়যন্ত্র! ব্রাজিলে বন্যা ও ভূমিধসে অন্তত ২০ জন নিহত জিম্বাবুয়েকে উড়িয়ে দিল ভারত, সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার জুলাই বিক্ষোভে নির্মমভাবে পুলিশ হত্যা: দাবি আদায়ের নামে রাষ্ট্রীয় বাহিনীকে পঙ্গু করার জঙ্গি পরিকল্পনা? টঙ্গীতে ১৮ মাস পর আওয়ামী লীগের অফিসে দলীয় ব্যানার, জাতীয় পতাকা উত্তোলন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরলো জামায়াতপন্থী লে. জেনারেলসহ শীর্ষ ৬ কর্মকর্তা গণভোটে অতিরিক্ত দেখানো ৯ লাখ ‘হ্যাঁ’ ভোট বাদ দিল নির্বাচন কমিশন