করাচিতে অগ্নিকাণ্ডে নিহত ৬ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৬

করাচিতে অগ্নিকাণ্ডে নিহত ৬

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৬ |
পাকিস্তানের বৃহত্তম শহর করাচির ঐতিহাসিক ডাউনটাউনে একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আগুনের কারণে শপিং মলের বড় অংশ ধসে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এ ধ্বংসাবশেষ দেখা গিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ভিডিওতে দেখা যায়, ভবন থেকে উঁচু উঁচু আগুনের শিখা উঠছে। ঘনবসতি ব্যবসায়িক এলাকায় আগুন ছড়িয়ে পড়া রোধ করতে দমকলকর্মীরা রাতভর কাজ করেছেন। ঘটনাস্থলে শত শত মানুষ জড়ো হন, যাদের মধ্যে অনেক দোকানমালিকও ছিলেন। নিজেদের পুড়ে যাওয়া ব্যবসা দেখে তারা শোকাহত ও হতবিহ্বল ছিলেন। রেসকিউ ১১২২ এর মুখপাত্র হাসানুল হাসিব খান রয়টার্সকে বলেছেন, শনিবার রাত সাড়ে ১০:৩৮ মিনিটে প্রথমবার রেসকিউ সার্ভিসে ফোন

আসে, যেখানে জানানো হয় গুল প্লাজার নিচতলার দোকানগুলোতে আগুন লেগেছে। আমরা পৌঁছালে নিচতলার আগুন উপরের তলায় ছড়িয়ে পড়েছে, এবং তখন প্রায় পুরো ভবনই আগুনে গ্রাস হয়ে গিয়েছিল। করাচির সিভিল হাসপাতালের পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ জানিয়েছেন, ছয়টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে এবং অন্তত ১১ জন আহত হয়েছেন। তিনি আরও বলেছেন, পুলিশ ম্যাস ডিজাস্টার প্রটোকল কার্যকর করেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ভবনের কিছু অংশ ইতোমধ্যে ধসে পড়েছে এবং উদ্ধারকর্মীরা আশঙ্কা করছেন, পুরো কাঠামোটিই যে কোনও সময় ভেঙে পড়তে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না