কমলা-ট্রাম্প প্রেসিডেন্ট বিতর্কে কে জিতলেন? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪
     ৮:০৫ অপরাহ্ণ

কমলা-ট্রাম্প প্রেসিডেন্ট বিতর্কে কে জিতলেন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪ | ৮:০৫ 190 ভিউ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো সরাসরি টেলিভিশন বিতর্কে মুখোমুখি হলেন দুই প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বহুল আলোচিত বিতর্কটি নিয়ে গণমাধ্যমগুলোতেও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, বিতর্কে কে জিতলেন? কী বলছে মার্কিন গণমাধ্যমগুলো? বেশিরভাগ মার্কিন গণমাধ্যম বলছে, কমলা হ্যারিস বিতর্কে জিতেছেন। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় স্থানীয় সময় মঙ্গলবার রাত নয়টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল সাতটায়) সম্প্রচারমাধ্যম এবিসি নিউজের আয়োজনে এ বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। বিতর্কের সঞ্চালক ছিলেন ডেভিড মুইর ও লিনসে ডেভিস। বিতর্ক মঞ্চে উঠেই নির্বাচনের দুই মূল প্রতিদ্বন্দ্বি হাত মিলিয়েছেন। কিন্তু বিতর্ক শেষ করেছেন একে অপরের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ দিয়ে। দেড় ঘণ্টার

এ বিতর্কে উঠে এসেছে অর্থনীতি, গর্ভপাত ও প্রজনন, ইউক্রেন, গাজা যুদ্ধসহ আন্তর্জাতিক বিভিন্ন বিষয়। সব বিষয়ে জনই কথার লড়াইয়ে যুক্তি উপস্থাপন, পাল্টাপাল্টি আক্রমণে একে অপরকে নাস্তানাবুদ করার চেষ্টা করেন। এমনকি তারা পরস্পরের বিরুদ্ধে মিথ্যাচারেরও অভিযোগ তোলেন। ভোটারদের মতামতের ভিত্তিতে ওয়াশিংটন পোস্ট বলেছে, মঙ্গলবার রাতের বিতর্কে এগিয়ে রয়েছেন কমলা। মার্কিন ভোটার শ্যারি ওয়াশিংটন পোস্টকে বলেন, `ট্রাম্পের বিপরীতে বিতর্কের জন্য প্রস্তুত হয়েই এসেছিলেন কমলা। তিনি ভালোভাবে প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি যে একজন যোগ্য প্রার্থী, সেটা প্রমাণের সুযোগ কাজে লাগাতে সক্ষম হয়েছেন।' নিউইয়র্ক টাইমস বলেছে, হ্যারিস অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ট্রাম্পকে শুরু থেকেই রক্ষণাত্মক ভূমিকায় রেখেছিলেন। বিতর্ক জুড়ে নিজের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ বজায়

রেখেছিলেন। যেখানে হ্যারিস একটি তীক্ষ্ণ এবং স্পষ্ট বার্তা দিয়েছেন বিতর্কে সেখানে ট্রাম্পকে ক্ষুব্ধ এবং রক্ষণাত্মক ভূমিকায় দেখা গেছে। ওয়াল স্ট্রিট জার্নালও একই কথা বলেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, হ্যারিস সফলভাবে ট্রাম্পকে তার আইনি সমস্যাসহ বেশ কয়েকটি ইস্যুতে দমিয়ে রাখতে সক্ষম হয়েছেন। বাইডেনের সঙ্গে গতবারের বিতর্কে ট্রাম্প যেমন চালকের আসনে ছিলেন এবারের বিতর্কে ট্রাম্পকে অন্যভাবে দেখা গেছে। সিএনএন-এর দৃষ্টি ছিল ট্রাম্পের প্রতি হ্যারিসের সরাসরি চ্যালেঞ্জের দিকে। সংবাদমাধ্যমটি জানায়, বিতর্কে খুব সংক্ষেপেই নিজের অবস্থা তুলে ধরেছেন হ্যারিস।তার আত্মবিশ্বাসী দৃষ্টিভঙ্গিতে ট্রাম্প বিচলিত বোধ করেছেন। এমনকি ফক্স নিউজ, যাদেরকে প্রায়ই ট্রাম্পের প্রতি সমর্থন দিতে দেখা গেছে,তারাও স্বীকার করে নিয়েছে এই বিতর্কে কমলা হ্যারিস জিতেছেন।কয়েকজন বিশ্লেষকের বরাত দিয়ে

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ বলেছে, ‘আজ রাতে কমলা জিতেছেন।’ ফক্স নিউজের রাজনৈতিক বিশ্লেষক ব্রিট হিউম বলেন, ‘বিতর্ক শুনে মনে হয়েছে, কমলা খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসেছিলেন। সেভাবেই প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি কী বলছেন, তা নিয়ে সচেতন ছিলেন।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার ইরানকে সমর্থন জানাল চীন সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’ প্রকাশ্যে এলেন আলভী, দায়ী করলেন ইকরার পরিবারকেই মধ্যপ্রাচ্যে দুই দেশে নাগরিকদের জরুরি বার্তা যুক্তরাষ্ট্রের এবার ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলা কুয়েতে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমান নিয়ে নতুন তথ্য দিল সেন্টকম চুয়াডাঙ্গায় বিএনপির কর্মীদের বেদম পিটুনিতে জামায়াতের আমির আইসিইউতে, ভাই নিহত সুনামগঞ্জে ডিসির মদতে ফসলরক্ষা বাঁধের কোটি টাকার প্রকল্প হাতিয়ে নিল শিবির ক্যাডাররা টিকটকে পরিচয়, রাজশাহীতে প্রেমিকের খোঁজে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ময়মনসিংহের তরুণী মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদে বিতর্কের মুখে সরলেন বনমন্ত্রী মিন্টু, নয়া দায়িত্বে মেলিতা ২রা মার্চ: ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ অতিরিক্ত মদ্যপানে মৃত্যু: পরিবারের কারসাজিতে ‘জুলাই শহীদ’, জুটল ৩০ লাখ আর মামলায় নিরীহদের হয়রানি মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল ঢাকায় আসছেন পল কাপুর: নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে ১৮ মাস পর গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তার সফর