কমলার জন্য এআর রহমানের ৩০ মিনিটের ভিডিও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৪

কমলার জন্য এআর রহমানের ৩০ মিনিটের ভিডিও

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৪ |
যুক্তরাষ্ট্রে প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। তার নির্বাচনী প্রচারণায় এবার দেখা যাবে এ আর রহমানকে। তাকে সমর্থন দিয়ে ৩০ মিনিটের একটি ভিডিও পারফরমেন্স রেকর্ড করেছেন ভারতের অস্কারজয়ী সঙ্গীত পরিচালক। এর মধ্য দিয়েই কমলার প্রচারণায় আন্তর্জাতিক পর্যায়ের প্রথম শিল্পী হিসেবে দক্ষিণ এশিয়া থেকে অংশ নিচ্ছেন এ আর রহমান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে ভারত ও আফ্রিকান মিশ্রণের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ আর রহমানের এই সমর্থন ও ভিডিও ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের সুযোগ বাড়াবে। একই সঙ্গে কমলা বিজয়ী হলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী প্রেসিডেন্টও। এশিয়ান-আমেরিকান অ্যান্ড প্যাসিফিক

আইল্যান্ডার্স (এএপিআই) ভিক্টরি ফান্ডের চেয়ারপারসন শেখর নরসিমহা বলেন, যুক্তরাষ্ট্রে যেসব নেতা ও আর্টিস্ট অগ্রগতি এবং প্রতিনিধিত্বের পাশে দাঁড়িয়েছেন তাদের সঙ্গে সুর মেলাতে এ আর রহমানের এই পারফরমেন্স যুক্ত হবে। এএপিআই ভিক্টরি ফান্ড একটি রাজনৈতিক কমিটি। তারা এশিয়ান আমেরিকান বৈধ ভোটারদের উৎসাহিত ও মোবিলাইজ করে। একই সঙ্গে হাইওয়ানদেরও উদ্বুদ্ধ করে। এর আর রহমানের এক্সক্লুসিভ ভিডিওর ঘোষণা দেওয়ার পর নরসিমহা বলেন, এটি মিউজিক্যাল ইভেন্টের চেয়েও বড় কিছু। আমরা যে ভবিষ্যত দেখতে চাই তাতে আমাদের সম্প্রদায়কে উৎসাহিত করতে এবং ভোট দিতে এটা একটা আহ্বান। এএপিআই ভিক্টরি ফান্ড জোর দিয়ে তুলে ধরেছে যে, ৫৭ বছর বয়সী ভারতীয় এই সঙ্গীতের কিংবদন্তির অনুমোদনের ফলে এশিয়ান আমেরিকান অ্যান্ড

প্যাসিফিক আইল্যান্ডার ভোটরদের কাছে নির্বাচনটা অনেক বেশি গুরুত্ব পাবে। একই সঙ্গে কমালা হ্যারিস এবং ওয়ালজের টিকিটের প্রতি ক্রমবর্ধমান সমর্থন বৃদ্ধি পাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার এলপিজি সিন্ডিকেট: সরকার নির্ধারিত দাম কেবলই কাগজে-কলমে, বাজারের চিত্র উল্টো মড়ার উপর খাঁড়ার ঘা: হামের প্রাদুর্ভাবের মাঝেই যক্ষ্মা নিয়ন্ত্রণে শঙ্কা, বাড়ছে সংক্রমণের ঝুঁকি মঙ্গার আগমন ধ্বনি? জ্বালানি সংকটে রংপুরে সেচ বন্ধ, জমি ফেটে চৌচির কৃষক কার্ড পাবেন ২০,৬৭১ জন: বছরে ২৫০০ টাকা, মাসে ২০৮ টাকা গড়ে ফার্নেস তেলের দাম বাড়ল হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন বৈশাখের আগে ইলিশের দাম আকাশছোঁয়া, বাজারে সংকট ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫