কমলাপুর রেলস্টেশনের ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’, অতঃপর… – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৪
     ৫:০৭ পূর্বাহ্ণ

আরও খবর

কমলাপুর রেলস্টেশনের ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’, অতঃপর…

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৪ | ৫:০৭ 158 ভিউ
রাজধানী কমলাপুর রেলস্টেশনের বহির্গমন পথের ডিজিটাল স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা ভেসে আসার ঘটনায় দায়িত্বরত বিভাগীয় রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোবারক হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) দুপুরে ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ বিষয়টি নিশ্চিত করেন। এক অফিস আদেশে বলা হয়, শনিবার (২৬ অক্টোবর) ঢাকা রেলস্টেশনে যাত্রী প্রবেশের প্রধান গেটের ওপরে স্থাপিত এলইডি ডিজিটাল ডিসপ্লে বোর্ডে আওয়ামী লীগ জিন্দাবাদ লেখাটি ভেসে ওঠে। পরে এঘটনা রেলওয়ে ঢাকা বিভাগের নজরে আসে। এতে ঢাকা রেলওয়ে স্টেশনে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি জানাজানির পর ওই ডিসপ্লে বোর্ডের দায়িত্বে থাকা রেলওয়ের ইলেকট্রিক্যাল বিভাগ ডিসপ্লে বোর্ডটি বন্ধ করে দেয়। এতে আরও বলা হয়, ২০২১ সালের ২

আগস্ট ১৫৯, দক্ষিণ কমলাপুর রোড, মতিঝিলের ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদী ইঞ্জিনিয়ারিং নিয়োজিত সাইন ম্যাটেরিয়াল, পুরানা পল্টনের কালভার্ট রোডের মাধ্যমে ডিজিটাল ডিসপ্লে বোর্ডগুলো স্থাপন করা হয়। এ ঘটনায় ঢাকা রেলওয়ে বিভাগ কর্তৃপক্ষ কর্তৃক বৈদ্যুতিক বিভাগের দায়িত্বরত ইনচার্জকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে আহ্বায়ক করে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী দুদিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। এ সময় ওই স্থানে কর্মরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একজন সদস্যকে দায়িত্বে অবহেলার কারণে ভৈরবে বদলি করা হয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার দিন ভোর আনুমানিক ৫টা ৫৬ মিনিট থেকে ৫টা ৫৮ মিনিটের মধ্যে ডিসপ্লে বোর্ডের লেখা পরিবর্তনের সঙ্গে জড়িত

সন্দেহে ৩ ব্যক্তিকে চিহ্নিত করা হয়। এ বিষয়ে ঢাকা রেলওয়ে পুলিশ থানায় রেলওয়ে ইলেকট্রিক্যাল বিভাগ কর্তৃক একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি রেলওয়ে পুলিশ সুপার ঢাকাকে বিষয়টি অবহিত করে ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের এ মুহূর্তে মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশনা সস্তা ড্রোন বনাম ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র: ক্ষয়যুদ্ধের মুখে ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা: ছাত্রদল থেকে বহিষ্কার হামিম শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা তৈরি পোশাক খাতের অস্থিরতা চরমে: কমেছে রপ্তানি, ঈদে বেতন–বোনাস নিয়ে শঙ্কা ইউনুসের করা বাণিজ্য চুক্তির ঘেরাটোপ থেকে মুক্তি মিলছে না সহজেইঃ বাণিজ্য মন্ত্রীর সাথে পল কাপুরের বৈঠক আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলি হামলা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস ইউক্রেন যুদ্ধকালীন পরিস্থিতির পুনরাবৃত্তি আশঙ্কা: ইরান সংঘাতে বাংলাদেশের জ্বালানি সংকট অসহনীয় হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের করণীয় বিষয়ে বাংলাদেশ বিমানের জরুরি ঘোষণা বিএনপির হস্তক্ষেপে সাংবিধানিক প্রতিষ্ঠানে ইউনূসপন্থীদের জোরপূর্বক পদত্যাগ: ক্ষেপছে মার্কিনপন্থী নাগরিক সমাজ মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা