কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলায় ৩৫ জন আহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলায় ৩৫ জন আহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ |
হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে সহপাঠীর মৃত্যুর অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ৩০ এর অধিক কলেজের প্রায় ৫ হাজার শিক্ষার্থী একসঙ্গে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলা চালায়। জানা যায়, ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে গত বুধবার (২০ নভেম্বর) থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিল ডিএমআরসি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা আন্দোলনরত ডিএমআরসি কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। হামলার প্রতিবাদে আজ ঢাকা ও এর আশেপাশের এলাকার ৩০ এর অধিক কলেজের প্রায় ৫ হাজার শিক্ষার্থী দুপুর ১২টা থেকে সোহরাওয়ার্দী ও

কবি নজরুল কলেজে হামলা করে। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত প্রায় ৩৫ জনের মতো আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত রয়েছে। বিক্ষোভকারী এক শিক্ষার্থী জানায়, আজ সকালে ডিএমআরসি ও আশেপাশের কলেজগুলো ন্যাশনাল মেডিকেলের সামনে বিক্ষোভ করতে আসলে, কবি নজরুলের শিক্ষার্থীরা পুনরায় তাদের ওপর হামলা চালায়। পরবর্তীতে সমন্বিতভাবে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের হামলার জবাবে তাদের প্রতিহত করা হয়। এতে এখন পর্যন্ত প্রায় ২৫-৩০ জন আহত হয়েছে। ওই শিক্ষার্থী আরও জানায়, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজকে উপর্যুক্ত জবাব না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাবো না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস