কখন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হবে, জানালেন নাহিদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৪
     ৭:৪১ অপরাহ্ণ

আরও খবর

কখন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হবে, জানালেন নাহিদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৪ | ৭:৪১ 224 ভিউ
আওয়ামী লীগ ফ্যাসিজমের সঙ্গে জড়িত। গণহত্যার সঙ্গে জড়িত এবং তার বিচার প্রক্রিয়া চলছে। সুতরাং আমরা বলেছি যে, এই মুহুর্তে তাদের রাজনীতি করার সুযোগ নাই। তাদের আদর্শ প্রচার করারও সুযোগ নাই। ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে এ মন্তব্য করেন করেন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ ইউটিউব চ্যানেলে। যেখানে অতিথি হিসেবে আরও ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এ সময় খালেদ মুহিউদ্দীন তাকে জিজ্ঞেস করেন, আওয়ামী লীগ যেমন সরকারের নির্বাহী সিদ্ধান্তে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করেছিল। আপনারাও রাষ্ট্রীয়ভাবে তাদের নিষিদ্ধ করছেন না কেন? জবাবে নাহিদ ইসলাম জানান, আমরা

সরকারের জায়গা থেকে এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না। আমরা যেকোনো জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক ঐকমত্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। ফলে অন্যান্য দলগুলোরও এ বিষয়ে মতামত দেওয়ার প্রয়োজন আছে। সার্বিকভাবে আমরা রাজনৈতিক ঐকমত্য হলেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি। নাহিদ বলেন, একটা বিচারপ্রক্রিয়া চলছে। আশা করি এ প্রক্রিয়ার মধ্যেই একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো এবং একটা রাজনৈতিক ঐকমত্যে পৌঁছাতে পারবো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ মুজিবঃ ছাত্রনেতা থেকে জননেতা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ বায়ান্নর বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাই ২১শে ফেব্রুয়ারি আমরা উদ্বেগ, উৎকণ্ঠা নিয়ে দিন কাটালাম – শেখ মুজিবের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ‘জামায়াতের হাত থেকে বাঁচতে নাকে রুমাল দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে মানুষ’: সাংবাদিক নুরুল কবির হলফনামায় সম্পদ ২ কোটি, হাজার কোটি টাকার ‘নগদ’ কিনতে চান ব্যারিস্টার আরমান গণভোট ও সংবিধান সংশোধনের নামে আলী রীয়াজের বিরুদ্ধে ২৩০০ কোটি টাকা লুটপাট ও অর্থপাচারের অভিযোগ ড. ইউনূসকে ‘সবচেয়ে বড় রাজাকার’ আখ্যা সাংবাদিক পান্নার, পাঠ্যপুস্তকে নাম অন্তর্ভুক্তির দাবি খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা সরকারের ‘কম্প্রোমাইজ’, থাকতে পারে আমেরিকার চাপ: সাংবাদিক মাহবুব কামাল অমর একুশে ব্যাপক বিভ্রাটে ইউটিউব, ভোগান্তিতে ব্যবহারকারীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শহীদ মিনারে রুমিন ফারহানাকে বাধা, মহাসড়ক অবরোধ ভূমিকম্পে কাঁপল দেশ আরব আমিরাতে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় ভেনেজুয়েলায় শত শত রাজনৈতিক বন্দির মুক্তির সম্ভাবনা দ্যা হান্ড্রেডের নিলামে বাংলাদেশের ২৩ ক্রিকেটার, সর্বোচ্চ ক্যাটাগরিতে মোস্তাফিজ ফুটবল বিশ্বকাপ দেখতে বাংলাদেশের জনসংখ্যার তিন গুণ আবেদন!