‘ওরা ছুটি কাটাতে আসে, মজা করে এবং চলে যায়’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫

‘ওরা ছুটি কাটাতে আসে, মজা করে এবং চলে যায়’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫ |
আইপিএলের মেগা নিলামে ৪ কোটি ২০ লাখ রুপি খরচ করে গ্লেন ম্যাক্সওয়েলকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। আর ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনের জন্য ৮ কোটি ৭৫ লাখ রুপি খসিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু এই দুই ক্রিকেটারের কেউই চলতি আইপিএলে নিজেদের নাম বা প্রাইসট্যাগের প্রতি সুবিচার করতে পারছেন না। আর এতেই চটেছেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ। ম্যাক্সওয়েল ও লিভিংস্টোনের বেহাল পারফরম্যান্স দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেছেন, ‘আমার মনে হয়, ম্যাক্সওয়েল ও লিভিংস্টোনের ক্ষুধা (ভালো করার) শেষ হয়ে গেছে। ওরা এখানে (আইপিএলে) কেবল ছুটি কাটাতে আসে। ছুটি উপভোগ করে চলেও যাবে। ওরা আসে, মজা করে এবং চলে যায়। দলের জন্য ওদের লড়াইয়ের

কোনো ইচ্ছাই দেখা যায় না।’ দলের জন্য কিছু করার যেই ইচ্ছা তা কেবল হাতেগোনা কয়েকজন বিদেশি ক্রিকেটারের মাঝেই দেখেছেন শেবাগ। সেই প্রসঙ্গে এই ভারতীয় ওপেনার বলেন, ‘আমি অনেক সাবেক ক্রিকেটারদের সঙ্গে সময় কাটিয়েছি। কিন্তু কেবল মাত্র এক-দুজনের মধ্যেই এমন অনুভূতি দেখেছি, হ্যা, আমি সত্যিই দলের জন্য কিছু করতে চাই।’ গত মৌসুমেও ফর্ম হাতড়ে বেড়িয়েছেন ম্যাক্সওয়েল। ১০ ম্যাচে করেছিলেন মাত্র ৫২ রান। এবারও একই হাল। চলতি আইপিএলে প্রথম ম্যাচে খেলতে নেমেই গোল্ডেন ডাক উপহার দেন ম্যাক্সওয়েল। এখন পর্যন্ত ৬ ম্যাচে মাত্র ৪১ রান করতে পেরেছেন। বল হাতে নিয়েছেন ৪ উইকেট। ম্যাক্সওয়েলের মতো বাজে সময় কাটছে বেঙ্গালুরুতে তার জায়গা নেওয়া ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনের। ৮

কোটি ৭৫ লাখ রুপিতে বেঙ্গালুরুতে খেলা লিভিংস্টোন ৭ ম্যাচ করেছেন ৮৭ রান। যার মধ্যে একটি ইনিংসেই এসেছে ৫৪ রান। বাকি ৬ ইনিংসে এই ডানহাতি ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছে মাত্র ৩৩ রান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু