ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে মুশফিকুর রহিম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে মুশফিকুর রহিম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫ |
ক্যারিয়ারের সায়াহ্নে চলে এসেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই আঁচ পাওয়া যাচ্ছিল। এবার এল ঘোষণা। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এক ফেসবুক বিবৃতিতে আজ তিনি জানান, দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারের পর এখন তিনি ওয়ানডে ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। মুশফিক বলেন, ‘আমি আজ থেকে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই দীর্ঘ পথচলার জন্য। হয়তো বিশ্ব ক্রিকেটের মঞ্চে আমাদের অর্জন সীমিত ছিল, তবে আমি সবসময় শতভাগের বেশি চেষ্টা করেছি, নিষ্ঠা ও সততার সঙ্গে মাঠে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’ অবসরের ঘোষণায় মুশফিক তার পরিবার, বন্ধু এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি গভীরভাবে

আমার পরিবার, বন্ধু এবং ভক্তদের ধন্যবাদ জানাই, যাদের ভালোবাসার জন্য আমি ১৯ বছর ক্রিকেট খেলেছি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং সঠিক ইমান দান করুন।’ মুশফিকুর রহিমের এই অবসর বাংলাদেশের ক্রিকেটে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি। ওয়ানডে ক্রিকেটে তিনি খেলেছেন ২৭৪ ম্যাচে। ২৫৬ ইনিংসে তিনি রান করেছেন ৭৭৯৫। তার ক্যারিয়ারসেরা ১৪৪ রানের ইনিংসটি এসেছিল ২০১৮ এশিয়া কাপে, যা বাংলাদেশ ক্রিকেটেরই অন্যতম সেরা এক ইনিংস হিসেবে বিবেচিত হয়। উইকেটের পেছনে ভূমিকার জন্য নন্দিত হয়েছেন যেমন, বহুবার সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। তিনি এই ফরম্যাট ছাড়ার আগে নামের পাশে রেখে যাচ্ছেন ২৪৩টি ক্যাচ, আর ৫৬টি স্টাম্পিং। টি-টোয়েন্টি ফরম্যাটকে তিনি আগেই বিদায় বলে দিয়েছেন। এবার তিনি

তার পুরো মনোযোগটা দেবেন টেস্ট ক্রিকেটে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না