এ মাসেই স্বামী-স্ত্রী পরিচয়ে তারা বাসা ভাড়া নেন, এখন করুণ পরিণতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুন, ২০২৫

এ মাসেই স্বামী-স্ত্রী পরিচয়ে তারা বাসা ভাড়া নেন, এখন করুণ পরিণতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুন, ২০২৫ |
ফরিদপুর শহরের রঘুনন্দনপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে রিনা বেগম (৩০) নামে এক নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘরে অচেতন অবস্থায় পাওয়া গেছে তার পাঁচ বছর বয়সী কন্যা সন্তানকে। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন রিনার সঙ্গী মনিরুল ইসলাম। মঙ্গলবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের হাবিব ভিলার নিচতলার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের সন্দেহে পুলিশ দরজা ভেঙে লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রত্যক্ষদর্শীরা জানান, শৌচাগারের সামনে পড়ে ছিল রিনার মরদেহ, পাশের কক্ষে বিছানায় ছিল অচেতন শিশু। ঘরের ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে ছিল ওষুধ ও খাওয়ার প্লেট। বাসাটি ভেতর থেকে বন্ধ ছিল। হাবিব ভিলার মালিক হাবিবুর

রহমান বলেন, চলতি মাসের শুরুতে মনিরুল ইসলাম এক নারীকে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাটি ভাড়া নেন। এক সপ্তাহও হয়নি। সকালে ঘটনা শুনে মনিরুলকে ফোন দিই, কিন্তু সে আর আসেনি। এখন তার নম্বরটিও বন্ধ। রিনা বেগম ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের মান্নান ব্যাপারীর মেয়ে। তার স্বামী শহীদ মোল্যা দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন। স্বজনদের ভাষ্যমতে, ছয় মাস আগে শহীদের সঙ্গে রিনার বিচ্ছেদ হয়। এরপর তিনি মনিরুল ইসলামের (৪০) সঙ্গে সম্পর্কে জড়ান এবং পরে বিয়েও করেন। এ মাসেই স্বামী-স্ত্রী পরিচয়ে তারা বাসা ভাড়া নেন, এখন করুণ পরিণতি রিনার চাচা আব্দুস সালাম ব্যাপারী বলেন, বিয়ের পর রিনাকে সৌদি নিয়ে গিয়েছিলেন শহীদ। পরে রিনা দেশে ফিরে আসে। এক বছর

আগে মনিরুলের সঙ্গে সম্পর্কে জড়ায়। ছয় মাস আগে শহীদের সঙ্গে বিচ্ছেদ হয়। তবে স্থানীয় এক প্রতিবেশী দাবি করেছেন, রিনা ও শহীদের মধ্যে এখনো আইনি বিচ্ছেদ হয়নি। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, ভেতর থেকে বন্ধ একটি ঘর থেকে এক নারীর বিবস্ত্র মরদেহ ও শিশুকন্যাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন। পুলিশ তদন্ত করছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত