এশিয়া কাপ : টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপ : টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৫ |
জয় দিয়ে এশিয়া কাপ শুরু করার লক্ষ্যে হংকং এর বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বৃহস্পতিবার টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন লিটন দাস। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে ম্যাচটি শুরু হয় রাত সাড়ে ৮টায়। পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টি ফরম্যাটে কেবল একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ-হংকং। সেখানে পরাজয়ের তিক্ত স্বাদ সঙ্গী হয়েছে টাইগারদের। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে হংকংয়ের কাছে ২ উইকেটে হেরেছিল বাংলাদেশ। এবার বাংলাদেশের সামনে সুযোগ সেই হারের প্রতিশোধ নেওয়ারও। বৃহস্পতিবার রাতে যে মাঠে খেলা, আরব আমিরাতের সেই আবু জায়েদ স্টেডিয়ামে আগে কখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। দুটিতেই পরাজিত হয়েছে। একটিতে ইংল্যান্ডের বিপক্ষে

৮ উইকেটে হেরেছিল টাইগাররা। অন্যটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের একাদশ- লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান