‘এরিন’ কখন কোথায় আঘাত হানবে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৫

‘এরিন’ কখন কোথায় আঘাত হানবে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৫ |
আটলান্টিক মহসাগরে তৈরি হওয়া ‘এরিন’ শক্তিশালী হয়ে ৫ মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। হারিকেন এরিন ভয়ংকর শক্তি নিয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের কাছাকাছি পৌঁছেছে। এটি সোমবার বাহামা, বারমুডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে এটি আঘাত হানতে পারে। রোববার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, এটি ক্যাটাগরি ৫ শক্তিতে রূপ নিয়েছে, যেখানে বাতাসের গতি ঘণ্টায় ২৫৫ কিলোমিটার ছাড়িয়েছে। বর্তমানে ঝড়টি উত্তর লিউয়ার্ড দ্বীপের কাছে, অ্যাঙ্গুইলার উত্তর-পশ্চিমে প্রায় ২১৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। এনএইচসি আরও জানিয়েছে, শক্তিশালী এ ঘূর্ণিঝড়টি অগ্রগামী অংশ রোববার (১৭ আগস্ট) উত্তর লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ, পুয়ের্তো রিকো, হিস্পানিওলা এবং টার্কস এবং কাইকোস দ্বীপপুঞ্জের কিছু অংশকে প্রভাবিত করবে। আগামী সপ্তাহের শুরুতে বাহামা, বারমুডা

এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে এটি আঘাত হানতে পারে। এরিনের প্রভাবে রোববার উত্তর লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ এবং পুয়ের্তো রিকোজুড়ে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে। এ ঝড়ের কারণে সেন্ট থমাস ও সেন্ট জন দ্বীপে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি সেন্ট মার্টিন, সেন্ট বার্থেলেমি, সিন্ট মার্টেন এবং তুর্কস ও কাইকোস দ্বীপপুঞ্জে ট্রপিক্যাল স্টর্ম সতর্কতা জারি হয়েছে। ঝড়ে সর্বোচ্চ ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত