এরদোয়ানের আহ্বান, ‘এই গণহত্যা এখনই থামাতে হবে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৫

এরদোয়ানের আহ্বান, ‘এই গণহত্যা এখনই থামাতে হবে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৫ |
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান গাজায় ইসরায়েলি হামলা ‘অবিলম্বে বন্ধ’ করার আহ্বান জানিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইসরায়েলকে আহ্বান জানান। আজ শনিবার (৪ অক্টোবর) এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক বিবৃতিতে এরদোয়ান বলেন, ‘হামাসের প্রতিক্রিয়া শান্তি প্রতিষ্ঠার পথে গঠনমূলক ও গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।’ তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সব সামর্থ্য দিয়ে কাজ করে যাব, যাতে আলোচনার ফলাফল ফিলিস্তিনি জনগণের জন্য সর্বাধিক উপকারী হয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থিত দুই রাষ্ট্রভিত্তিক সমাধান কার্যকর হয়।’ এরদোয়ান জোর দিয়ে বলেন, ‘গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ দেরি না করে নিতে হবে।’ তিনি আরও মন্তব্য করেন, ‘এই গণহত্যা, এই লজ্জাজনক

পরিস্থিতি, যা গোটা বিশ্বের বিবেককে নাড়া দিয়েছে—এখনই এর অবসান ঘটাতে হবে।’ এর আগে, হামাস আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের পরিকল্পনার প্রতি সাড়া জানিয়ে জানায়, তারা সব ইসরায়েলি বন্দি মুক্তি দিতে, নিহতদের দেহ হস্তান্তর করতে এবং গাজার প্রশাসন একটি স্বাধীন প্রযুক্তিনির্ভর ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে সম্মত। ট্রাম্প শুক্রবার হামাসকে পরিকল্পনাটি অনুমোদনের জন্য ওয়াশিংটন সময় রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় দেন। ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় গাজাকে অস্ত্রবিহীন এলাকা ঘোষণা, একটি আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে অন্তর্বর্তী প্রশাসন গঠন এবং হামাসের হাতে থাকা সব বন্দিকে ৭২ ঘণ্টার মধ্যে মুক্ত করার শর্ত রাখা হয়েছে। এর বিনিময়ে ইসরায়েলও শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। পরিকল্পনাটি যুদ্ধবিরতি, গাজার সব সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করা এবং ধীরে

ধীরে ইসরায়েলের সেনা প্রত্যাহারের পথ নির্ধারণ করে দিয়েছে। প্রায় ১৮ বছর ধরে ইসরায়েল গাজার ওপর অবরোধ বজায় রেখেছে, যেখানে প্রায় ২৪ লাখ মানুষ বাস করে। চলতি বছরের মার্চে সীমান্ত বন্ধ ও খাদ্য ও ওষুধ সরবরাহ বন্ধের ফলে অঞ্চলটি দুর্ভিক্ষের মুখে পড়ে। জাতিসংঘের তথ্যানুসারে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় প্রায় ৬৬ হাজার ৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর মতে, গাজা এখন প্রায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে—ক্ষুধা, রোগ ও বাস্তুচ্যুতি ভয়াবহ আকার ধারণ করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত