এমন হতশ্রী খেলা ভবিষ্যতে বিটিভিও দেখাবে তো? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫
     ৫:৪৫ অপরাহ্ণ

এমন হতশ্রী খেলা ভবিষ্যতে বিটিভিও দেখাবে তো?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫ | ৫:৪৫ 110 ভিউ
ক্রিকেটপাগল বাংলাদেশে টেস্ট সিরিজ চলছে। ‘বিপদের বন্ধু’ জিম্বাবুয়েকে আতিথ্য দিচ্ছে বাংলাদেশ। অথচ এই সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই গ্যালারিতে লক্ষ্য করা গেছে খাঁ-খাঁ শূন্যতা। তবে গ্যালারির এই শূন্যতা দেখে যদি মনে করেন, ম্যাচটি নিয়ে দর্শকদের আগ্রহ নেই–তাহলে ভুল করবেন। বেসরকারি কোনো চ্যানেল জিম্বাবুয়ে সিরিজের বাণিজ্যিক সম্ভাবনা না দেখায় অগত্যা এই সিরিজ প্রচার করতে হচ্ছে রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভিতে। সেই বিটিভির অ্যাপে আবার দর্শকের জোয়ার বইছে। একটা সময় বিটিভি অ্যাপের রিয়েল টাইম ভিউ তিন লাখও দেখা গেছে। কিন্তু এত চাপ নিতে অনভ্যস্ত বিটিভি সেই ভিউ কাউন্ট আপডেট রাখতে পারছিল না। কখনো তিন লাখ আবার কখনো হাজারের কোটায় নেমে আসছিল ভিউয়ারের সংখ্যা। যোগাযোগ করা

হলে বিটিভির এক কর্মী জানান, ‘ভিউয়ার্স লিমিট ক্রস করায় এমনটা হচ্ছে।’ বিটিভির সম্প্রচারের মান নিয়ে যথেষ্ট হতাশা দেখা গেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। সাধারণত টেস্ট ক্রিকেটে দিনের খেলাকেন্দ্রিক নানা আয়োজন থাকে সম্প্রচারকদের। এক্ষেত্রে নানারকম বিশ্লেষণ আর প্রযুক্তির ছোঁয়ায় খেলা দেখার অভিজ্ঞতা হয় বহুমাত্রিক। তবে বিটিভি সেসবে খুব একটা মনোযোগ দেয়নি। এমনকি মধ্যাহ্নবিরতিতে কোনো বিশ্লেষণী অনুষ্ঠান রাখারও প্রয়োজনবোধ করেনি তারা। এ যেন কোনোমতে দায়সারাভাবে খেলা সম্প্রচার। বেসরকারি কোনো চ্যানেলের সিরিজ প্রচারে অনাগ্রহ আর বিটিভির উদাসীনতা একটা বিষয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, দেশের ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু পড়ে গেছে। এর মূলে নিশ্চিতভাবেই ক্রিকেটারদের হতশ্রী পারফরম্যান্স আর উন্নতিতে অনীহা। যার চাক্ষুষ প্রমাণ দেখা গেছে আজকের খেলায়ও। জিম্বাবুয়ের বিপক্ষে

নিজেদের আঙিনায় ১৯১ রান তুলতেই অলআউট হয়ে গেছে শান্ত-বাহিনী। তাই প্রশ্ন উঠছে, বেসরকারি চ্যানেলরা তো সরেই গেছে, সামনে সরকারি চ্যানেলও এমন হতশ্রী খেলা দেখাতে রাজি হবে তো?

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই দাঙ্গার নায়করা নির্বাচনে, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা মৃত্যুর প্রহর গুনছে ⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক যে দেশে সংখ্যালঘু মানেই দ্বিতীয় শ্রেণির নাগরিক : রক্তের দাগ মোছে না, ইতিহাসও ভোলে না জুলাই গণঅভ্যুত্থানে ‘দায়মুক্তি’ অধ্যাদেশ বাতিলের দাবি ১০ মানবাধিকার সংস্থার আবদুল মান্নান খানের মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগের শোক হলুদের সঙ্গে কোন উপাদান মিশিয়ে খাওয়া উপকারী ঈদের মতো ভিড় টার্মিনালে, রিকুইজিশনে বাস সংকট তপশিলের পর গুলির ঘটনা ৩৪টি, অস্ত্র উদ্ধার ১১৩৯ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন গাঙ্গুলী নিষিদ্ধ মারণাস্ত্রের ব্যবহার, নিমেষে নিশ্চিহ্ন হাজারো মানুষ নায়িকা থেকে প্রবাসী, কেন বলিউড ছাড়েন রাগেশ্বরী শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪