এবার হরমুজ প্রণালি চূড়ান্তভাবে বন্ধের হুঁশিয়ারি ইরানের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬

এবার হরমুজ প্রণালি চূড়ান্তভাবে বন্ধের হুঁশিয়ারি ইরানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬ |
মার্কিন হামলার হুমকির জবাবে সরাসরি কঠোর পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলা চালায়, তাহলে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়, গত শনিবার রাতে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সরাসরি হুমকি দেন। তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে—অর্থাৎ সোমবারের মধ্যে—যদি হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত না করা হয়, তাহলে মার্কিন বিমানবাহিনী ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করে দেবে। ট্রাম্প আরও বলেন, আমরা ইরানের বৃহত্তম বিদ্যুৎকেন্দ্রটি দিয়েই এই অভিযান শুরু

করবো। ট্রাম্পের এই বার্তার কয়েক ঘণ্টার মধ্যেই রাষ্ট্রীয় টেলিভিশনে প্রতিক্রিয়া জানায় ইরানের সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়া। তাদের বক্তব্যে বলা হয়, ইরানের বিদ্যুৎ অবকাঠামোর ওপর একটি বোমাও পড়লে হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্র পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত এই নৌপথ আর চালু করা হবে না। এ দিকে ইরান শুধু যুক্তরাষ্ট্র নয়, বরং ইসরায়েল-এর জ্বালানি, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি অবকাঠামোর ওপরও হামলার ঘোষণা দিয়েছে। পাশাপাশি, যেসব প্রতিবেশী দেশ মার্কিন ঘাঁটি ব্যবহারের সুযোগ দিচ্ছে, তাদের বিদ্যুৎকেন্দ্র ও পানি শোধনাগারকেও ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকেই হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ হয়ে আছে। এর ফলে বৈশ্বিক

বাজারে তেলের সরবরাহ প্রায় ২০ শতাংশ কমে গেছে এবং আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলার ছাড়িয়েছে। সংকটময় এমন পরিস্থিতিতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং জাপানসহ ২০টি দেশ যৌথ বিবৃতিতে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। তবে ইরান সেই আহ্বান প্রত্যাখ্যান করে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করেছে। সূত্র: সিএনএন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়