এবার ভুয়া থানার সন্ধান! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৫

এবার ভুয়া থানার সন্ধান!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৫ |
এবার একটি ভুয়া পুলিশ স্টেশন আবিষ্কার করেছে পুলিশ। ছয় প্রতারক মিলে চালাচ্ছিলেন ‘ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরোর’ অফিস! অফিসটি সাজানো ছিল একেবারে পুলিশের কার্যালয়ের মতোই। কালো-নীল রং, লোগো, স্ট্যাম্প, পরিচয়পত্র, সবই ছিল একদম ঠিকঠাক। জানা গেছে, ভারতের রাজধানী নয়াদিল্লির উপকণ্ঠে নয়ডায় অবস্থিত একটি ভাড়া করা অফিস থেকে নিজেদের পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে ‘অনুদান’ আদায়ের অভিযোগে ওই ছয়জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। পুলিশ জানায়, www.intlpcrib.in ওয়েবসাইটের মাধ্যমে অনুদান সংগ্রহ করতো এই চক্রটি। গৌতম বুদ্ধ নগরের ফেজ-৩ এলাকার সেক্টর-৭০-এ এই থানাটি গড়ে তোলা হয়েছিল। অভিযুক্তরা নিজেদের একটি আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তা হিসেবে পরিচয় দিত এবং 'যাচাই' বা 'তদন্তের' নামে মানুষকে ভয় দেখিয়ে এবং বিভ্রান্ত করে অবৈধভাবে

অর্থ আদায় করত। তারা তাদের ওয়েবসাইটের মাধ্যমে অনুদানের আকারে মানুষের কাছ থেকে অর্থ গ্রহণ করত এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সার্টিফিকেট প্রদর্শন করত। পুলিশ জানায়, সেখান থেকে ৯টি মোবাইল ফোন, ১৭টি জাল স্ট্যাম্প,৬টি চেক বই,৯টি জাল পরিচয়পত্র, ৬টি এটিএম কার্ড,মন্ত্রণালয় অনুমোদিত জাল সার্টিফিকেট, ৪টি বোর্ড (আন্তর্জাতিক পুলিশের নামে)এবং নগদ ৪২,৩০০ টাকা সহ জাল লেটারহেড, ভোটার কার্ড, প্যান কার্ড, সিপিইউ এবং অন্যান্য নথিপত্র উদ্ধার করা হয়েছে। গাজিয়াবাদের ডিসিপি শক্তি মোহন অবস্থি জানান, অভিযুক্তদের নেটওয়ার্ক এবং আর্থিক লেনদেনের তদন্ত শুরু করেছে পুলিশ। এছাড়া,পরবর্তী পদক্ষেপ হিসেব অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত