এবার আফ্রিকায় নামলো জেন-জি, মাদাগাস্কারে সরকার পতনের বিক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৫

এবার আফ্রিকায় নামলো জেন-জি, মাদাগাস্কারে সরকার পতনের বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৫ |
পানির তীব্র সংকট এবং দীর্ঘমেয়াদি বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে ফের রাস্তায় নেমেছে হাজারো মানুষ। তরুণ প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া এই তৃতীয় দফার বিক্ষোভে এবার সরাসরি সরকারের পদত্যাগ দাবি জানানো হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানী আন্তানানারিভোতে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ সময় বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আফ্রিকার কেনিয়া এবং এশিয়ার নেপালের ‘জেন-জি’ আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে মাদাগাস্কারের তরুণরা এই সরকারবিরোধী বিক্ষোভ শুরু করেছেন। এটি সাম্প্রতিক সময়ে দেশটিতে সবচেয়ে বড় প্রতিবাদ হিসেবে বিবেচিত হচ্ছে। ২০২৩ সালের নির্বাচনে পুনরায় ক্ষমতায় আসার পর

এই প্রথম বড় রাজনৈতিক চাপে পড়েছেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানীতে ইতোমধ্যেই বৃহস্পতিবার থেকে কারফিউ জারি করেছে প্রশাসন। সোমবার বিক্ষোভকারীরা আন্তানানারিভোর একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হয়ে জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ শুরু করেন। পরে তারা শহরের বিভিন্ন এলাকায় গিয়ে রাস্তায় ইট-পাথর ও টেলিফোন খুঁটি ফেলে ব্যারিকেড তৈরি করে রাস্তা অবরোধ করেন। স্থানীয় সংবাদমাধ্যম ২৪২৪ এমজির প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে এবং সড়কে তৈরি ব্যারিকেড সরিয়ে ফেলে। বিক্ষোভে অংশ নেওয়া বহু মানুষ দেশটির প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনটসে, তার সরকার এবং প্রেসিডেন্ট রাজোয়েলিনার পদত্যাগ দাবি করেন। আন্দোলনকারীদের চাপের মুখে রোববার এক বক্তব্যে প্রেসিডেন্ট রাজোয়েলিনা স্বীকার করেন যে

তার শাসনামলে কিছু ভুল হয়েছে। তিনি বলেছেন, যদি কোনো ভুল হয়ে থাকে, আমি তা স্বীকার করছি এবং এখন সবকিছু সংস্কারের উপায় খুঁজছি। তিনি এ বক্তব্য দেন রাজধানীর আনোসিবে এলাকায়, যেখানে গত শুক্রবার বিক্ষোভকারীরা ভাঙচুর ও লুটপাট চালিয়েছিলেন। প্রতীকীভাবে মাদাগাস্কারের জেন-জি আন্দোলনকারীরা নেপালের সাম্প্রতিক তরুণ আন্দোলনের পতাকা ব্যবহার করছেন। নেপালে এই তরুণদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগে বাধ্য হন। তেমনি, কেনিয়ার আন্দোলনের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিজেদের সংগঠিত করছেন মাদাগাস্কারের তরুণ বিক্ষোভকারীরাও। সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প চাঁদে অভিযান শেষ করে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২-এর নভোচারীরা সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতি অনুসন্ধানে দুদক ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু পিএসএল শেষ পারভেজ ইমনের, দেশে ফিরছেন আজই ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ