এপস্টেইন মামলার আরও ১০ লাখের বেশি নথি খুঁজে পাওয়ার কথা বলেছেন মার্কিন কর্মকর্তারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৫

এপস্টেইন মামলার আরও ১০ লাখের বেশি নথি খুঁজে পাওয়ার কথা বলেছেন মার্কিন কর্মকর্তারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ক প্রয়াত জেফরি এপস্টেইন মামলাসংশ্লিষ্ট আরও ১০ লাখের বেশি নথি খুঁজে পেয়েছেন দেশটির কর্মকর্তারা। তাঁরা বলেন, আগামী কয়েক দিন থেকে কয়েক সপ্তাহের মধ্যে এসব নথি প্রকাশের পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এবং নিউইয়র্কের ফেডারেল প্রসিকিউটররা বিচার বিভাগকে (ডিওজে) এই নতুন তথ্য পাওয়ার বিষয়টি অবহিত করেছেন। গতকাল বুধবার বিচার বিভাগ এক বিবৃতিতে বলেছে, ‘ভুক্তভোগীদের সুরক্ষার জন্য আইন অনুযায়ী প্রয়োজনীয় তথ্যগুলো আড়াল করতে আমাদের আইনজীবীরা দিনরাত কাজ করছেন। তারপর যত দ্রুত সম্ভব আমরা নথিগুলো প্রকাশ করব।’ বিভাগটি আরও জানায়, সব নথি প্রকাশ করতে আরও ‘কয়েক সপ্তাহ’ সময় লাগতে পারে। নতুন একটি আইনের অধীন এপস্টেইন–সংক্রান্ত সব নথি প্রকাশের সময়সীমা ১৯ ডিসেম্বর

নির্ধারিত থাকলেও তা করতে ব্যর্থ হওয়ায় চাপের মুখে রয়েছে বিচার বিভাগ। ২০১৯ সালে শিশুদের যৌন নিপীড়ন এবং যৌন ব্যবসার জন্য নারী পাচারসহ নানা অভিযোগে এপস্টেইনকে গ্রেপ্তার করা হয়; কিন্তু বিচারকাজ শুরু হওয়ার আগেই কারাগারে এপস্টেইনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। পরে জানানো হয় তিনি আত্মহত্যা করেছেন। সংস্থাটি বলেছে, তারা ফেডারেল আইন এবং নির্দেশনা অনুযায়ী নথিগুলো প্রকাশের ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে। তবে এফবিআই এবং সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্কের মার্কিন অ্যাটর্নি কীভাবে এই বিপুলসংখ্যক নতুন নথি খুঁজে পেলেন, তা বিবৃতিতে স্পষ্ট করা হয়নি। মার্কিন কংগ্রেসে পাস হওয়া একটি আইনের আওতায় সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টেইনের অপরাধসংক্রান্ত হাজারো নতুন নথি প্রকাশ করেছে। ওই আইনের আওতায় এপস্টেইন-সংশ্লিষ্ট

সব নথি প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রকাশিত নথিগুলোতে ভিডিও, ছবি, ই–মেইল এবং তদন্ত প্রতিবেদন রয়েছে। তবে এগুলোর কিছু জায়গায় কালো করে ঢেকে দেওয়া হয়েছে। আর কিছু নথি একেবারেই জনসমক্ষে আনা হয়নি। ২০২৩ সালের ডিসেম্বরে নিউইয়র্কের একটি আদালতের বিচারক এপস্টেইনের মামলার নথিগুলো প্রকাশের অনুমতি দেন। এ নথিতে ডোনাল্ড ট্রাম্প, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, যুক্তরাজ্যের প্রিন্স অ্যান্ড্রু, স্টিফেন হকিংসহ খ্যাতনামা ব্যক্তিদের নাম আসায় শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বজুড়ে শোরগোল পড়ে যায়। শীর্ষ কর্মকর্তারা বলেছেন, এখনো কয়েক লাখ নথি প্রকাশ হওয়া বাকি। ২০১৫ সালে এপস্টেইনের বিরুদ্ধে মামলা করেন ভার্জিনিয়া জিউফ্রে নামের এক নারী। তাঁর অভিযোগ, যৌন ব্যবসার কাজে লাগানোর জন্য আরও কয়েকজন অল্প বয়সী নারীর সঙ্গে

তাঁকেও পাচার করেছিলেন জেফরি এপস্টেইন ও তাঁর বান্ধবী গিলেন ম্যাক্সওয়েল। ওই সময় ভার্জিনিয়া কিশোরী ছিলেন। ২০১৯ সালে শিশুদের যৌন নিপীড়ন এবং যৌন ব্যবসার জন্য নারী পাচারসহ নানা অভিযোগে এপস্টেইনকে গ্রেপ্তার করা হয়; কিন্তু বিচারকাজ শুরু হওয়ার আগেই কারাগারে এপস্টেইনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পরে জানানো হয়, তিনি আত্মহত্যা করেছেন। এপস্টেইনের বিরুদ্ধে অভিযোগ, তিনি এমন একটি যৌন চক্র চালাতেন, যেখানে কিশোরীদের যৌনকর্মের জন্য সমাজের ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের কাছে পাঠানো হতো। ২০২৩ সালের ডিসেম্বরে নিউইয়র্কের একটি আদালতের বিচারক এপস্টেইনের মামলার নথিগুলো প্রকাশের অনুমতি দেন। এসব নথিতে ডোনাল্ড ট্রাম্প, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, যুক্তরাজ্যের প্রিন্স অ্যান্ড্রু, স্টিফেন হকিংসহ খ্যাতনামা ব্যক্তিদের নাম আসায় শুধু যুক্তরাষ্ট্র

নয়, বিশ্বজুড়ে শোরগোল পড়ে যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না