এনবিআরে কমপ্লিট শাট ডাউন : সারাদেশে আমদানি-রপ্তানি বন্ধ – ইউ এস বাংলা নিউজ




এনবিআরে কমপ্লিট শাট ডাউন : সারাদেশে আমদানি-রপ্তানি বন্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুন, ২০২৫ |
জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আজ শনিবার সকাল থেকে কাজ হচ্ছে না। চলছে কমপ্লিট শাট ডাউন কর্মসূচি। ঢাকার ভবনের ভেতরে কেউ ঢুকতে পারছেন না। বের হতেও পারছেন না কেউ। ফলে এনবিআরের সব সেবা বন্ধ আছে। সারাদেশেও একই অবস্থা। চট্টগ্রাম বন্দর, বেনাপোল, ঢাকা কাস্টমস হাউসসহ দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে কার্যক্রম বন্ধ। এতে আমদানি রপ্তানিতে সব ধরনের শুল্কায়ন কার্যক্রম বন্ধ আছে। শনিবার সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডে কাজ হয়নি। সব টেবিল চেয়ার ফাঁকা পড়ে ছিল। প্রায় সব কর্মকর্তা কর্মচারী লাগাতার শাটডাউন কর্মসূচি পালন করছেন। এনবিআরের সামনের রাস্তায় কয়েক শ কর্মকর্তা-কর্মচারী অবস্থান করছেন। ঢাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতিও রয়েছে।

তারা কাউকে এনবিআরের ভেতরে ঢুকতে দিচ্ছেন না, বের হতেও দিচ্ছেন। এনবিআরের তিনটি ফটকে তালা ঝুলছে। সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে রাজস্ব খাতের সংস্কার ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণের দাবিতে আজ শনিবার ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি শুরু করেছেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এই আন্দোলন চলছে। এনবিআর হলো দেশের প্রধান রাজস্ব আদায়কারী সংস্থা। জুন মাসে অর্থবছরের শেষ সময়। এই সময় রাজস্ব আদায়ে বেশ গতি থাকে। সে জন্য আজ দেশের সব শুল্ক কর কার্যালয় খোলা রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু আন্দোলনের কারণে আজ সব কাজ বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীরা। সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে রাজস্ব খাতের সংস্কার এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)

চেয়ারম্যানের অপসারণের দাবিতে আজ শনিবার 'মার্চ টু এনবিআর ' কর্মসূচি পালন করছেন সংস্থাটির আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা। পাশাপাশি আজ থেকে সারা দেশের শুল্ক কর কার্যালয়ে শুরু হয়েছে লাগাতার ' শাটডাউন ' কর্মসূচি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাসান ইলিয়াছ তানিম, প্যারিস (ফ্রান্স) থেকে শিলাবৃষ্টির আভাস আবহাওয়া অফিসের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা মালয়েশিয়া থেকে এলো ৩০ হাজার টন ডিজেল দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ ফুরিয়েছে হাম, পোলিও, যক্ষ্মাসহ ৬ ধরনের টিকার মজুত গরমকালে শীতের কম্বল বিতরণ স্বামীর ঝুলন্ত দেহ দেখে ১৭ তলা থেকে ঝাঁপ তরুণীর! সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১০টি ড্রোন ভূপাতিত, ছুড়ল কারা? মুক্তির ১১তম দিনেই বাহুবলী ২-এর রেকর্ড ভেঙে দিলেন রণবীর সিং বিগ ব্যাশ লিগে বর্ষসেরার মনোনয়ন পেয়েছেন রিশাদ ১০০০ ফলোয়ার থাকলেই ইনস্টাগ্রাম থেকে আসবে আয়, জানুন উপায় ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা