‘এদেশ অভিশপ্ত, আমরাই এই অভিশাপের কারণ’, উপলব্ধি সালমান মুক্তাদিরের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুলাই, ২০২৫
     ৮:০৪ পূর্বাহ্ণ

আরও খবর

সুনামগঞ্জে ডিসির মদতে ফসলরক্ষা বাঁধের কোটি টাকার প্রকল্প হাতিয়ে নিল শিবির ক্যাডাররা

মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল

ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদে বিতর্কের মুখে সরলেন বনমন্ত্রী মিন্টু, নয়া দায়িত্বে মেলিতা

অতিরিক্ত মদ্যপানে মৃত্যু: পরিবারের কারসাজিতে ‘জুলাই শহীদ’, জুটল ৩০ লাখ আর মামলায় নিরীহদের হয়রানি

মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল

ঢাকায় আসছেন পল কাপুর: নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে ১৮ মাস পর গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তার সফর

‘এদেশ অভিশপ্ত, আমরাই এই অভিশাপের কারণ’, উপলব্ধি সালমান মুক্তাদিরের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুলাই, ২০২৫ | ৮:০৪ 114 ভিউ
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমন ঘটনা নাড়া দিয়েছে দেশবাসীকে। শোবিজ অঙ্গনের তারকারাও শোক প্রকাশ করেছেন, সমবেদনা জানিয়েছেন, প্রার্থনা করছেন। ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশের পাশাপাশি আত্মোপলব্ধির কথাও লিখেছেন গত জুলাই-আগস্টে সরকারবিরোধী নাশকতায় প্রত্যক্ষ অংশগ্রহণ ও উস্কানিদাতা ইউটিউমার সালমান মুক্তাদির। তিনি লিখেছেন, “আমি চেষ্টা করছি চুপ থাকতে। চেষ্টা করছি সাধ্যমতো সব কিছু বুকের ভেতর চেপে রাখতে। কিন্তু আর পারছি না। এই দেশ অভিশপ্ত। আর এই অভিশাপ কেউ বাইরে থেকে আনেনি- আমরাই

একে এনে দিয়েছি নিজেদের জন্য। আমি বারবার বলি, আজ আবারও বলছি- আমরা এমন মৃত্যুই ডিজার্ভ করি, যেগুলো প্রতিদিন আমাদের চারপাশে ঘটছে। হোক তা ভবনধসে চাপা পড়ে মৃত্যু, না হয় ট্রাকের নিচে পিষ্ট হয়ে যাওয়া, বাসের চাকায় মাথা চূর্ণ-বিচূর্ণ হওয়া, নির্মাণযন্ত্র থেকে পড়ে যাওয়া কংক্রিটে প্রাণ হারানো, স্কুলের ওপর ট্রেনিং বিমান ভেঙে পড়ে শিশুদের মৃত্যু, অথবা ভাঙা প্যারাস্যুটে পাইলটের মর্মান্তিক মৃত্যু—এই সবই যেন হয়ে উঠেছে আমাদের দৈনন্দিন বাস্তবতা।” তিনি আরো লেখেন, “আর আমরা? আমরা চুপ থাকি। কারণ এটা তো আমার সাথে হয়নি—এইটুকু ভেবেই সান্ত্বনা নিই। কিন্তু যেদিন নিজের ওপর নেমে আসে, সেদিন আমরা কাঁদি। আফসোস করি। তারপর…চুপ করে আবার আগের জীবনে ফিরে যাই।

আমরা মরছি, মরতে থাকব। কারণ আমরা এই দেশটাকে এভাবেই চলতে দিচ্ছি। এমন একটা দেশে বাস করছি, যেখানে কেউ কথা বলে না। আর যারা কথা বলে, তারা একটা সময় পরে ক্লান্ত হয়ে চুপ হয়ে যায়—অবজ্ঞা আর অবহেলায়। তখনই এটা পরিণত হয় একটা চক্রে—একটা অভিশপ্ত চক্রে। একটা সময় আসে, যেখানে কেউ কিছু বলে না। কেউ বলে না, ‘এইবার যথেষ্ট হয়েছে, এবার বদল দরকার। আজ যা ঘটেছে, তা সহজেই এড়ানো যেত।'” তার এই পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই তাকে ‘লালবদর’ আখ্যায় জুলাই আন্দোলনের মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবার জন্য দায়ী করে জবাব দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চুয়াডাঙ্গায় বিএনপির কর্মীদের বেদম পিটুনিতে জামায়াতের আমির আইসিইউতে, ভাই নিহত সুনামগঞ্জে ডিসির মদতে ফসলরক্ষা বাঁধের কোটি টাকার প্রকল্প হাতিয়ে নিল শিবির ক্যাডাররা টিকটকে পরিচয়, রাজশাহীতে প্রেমিকের খোঁজে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ময়মনসিংহের তরুণী মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদে বিতর্কের মুখে সরলেন বনমন্ত্রী মিন্টু, নয়া দায়িত্বে মেলিতা ২রা মার্চ: ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ অতিরিক্ত মদ্যপানে মৃত্যু: পরিবারের কারসাজিতে ‘জুলাই শহীদ’, জুটল ৩০ লাখ আর মামলায় নিরীহদের হয়রানি মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল ঢাকায় আসছেন পল কাপুর: নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে ১৮ মাস পর গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তার সফর ওয়াশিংটন পোস্ট: ইরানে হামলায় ট্রাম্পকে প্ররোচনা দেন সৌদি যুবরাজ বিন সালমান গত ১৮ মাসের ভারত-বিদ্বেষ ও তিক্ততা পেছনে ফেলে নতুন করে সম্পর্ক নবায়নের পথে বাংলাদেশ ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম: ৯৭৩টি প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদনে ৯০ কোটি টাকা ও ১৭৬ একর জমি ফেরতের সুপারিশ সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি খামেনির হত্যার প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ: করাচির মার্কিন কনস্যুলেটে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২২, আহত ১২০+ স্যামসনের দুর্দান্ত ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনাল ভারত বঙ্গবন্ধুর শিক্ষা: ছোট দেশ হলেও নিপীড়িত মানুষ ও ন্যায়ের পক্ষে অটল থাকবে বাংলাদেশ দাম বাড়ল ওয়াসার পানির, কার্যকর আজ থেকে কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতিসহ ৬ পদে আওয়ামীপন্থীরা জয়ী