এখনই ইসরায়েলকে থামাতে হবে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৫

এখনই ইসরায়েলকে থামাতে হবে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৫ |
ইসরায়েলের দমননীতি এখনই থামাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি জানিয়েছেন, গাজামুখী সাহায্যবাহী ফ্লোটিলায় থাকা ২৩ জন মালয়েশীয় নাগরিককে ইসরায়েলি কমান্ডোরা আটক করেছে বলে তিনি অবহিত হয়েছেন। খবর আল জাজিরার। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় আনোয়ার বলেন, আটক নাগরিকদের মুক্তির জন্য তিনি তুরস্ক, মিসর ও কাতারসহ মধ্যপ্রাচ্যের নেতাদের সহায়তা চাইবেন। তিনি বলেন, ‘আবারও আমি জোর দিয়ে বলছি—ইসরায়েলি দমননীতি অবিলম্বে থামাতে হবে। আমাদের জনগণের অধিকার ও মর্যাদা যখন পদদলিত হয়, মালয়েশিয়া কখনো নীরব থাকতে পারে না।’ এর আগে, গাজাগামী গ্লোবার সুমুদ ফ্লোটিলা নৌবহরের যাত্রা বাধা দেওয়ায় ইসরায়েলের তীব্র নিন্দা জানান আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, ইসরায়েলের

‘হুমকি ও জবরদস্তি’র ঘটনাকে কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছি। এই জাহাজগুলোতে নিরস্ত্র বেসামরিক লোকজন ও জীবন রক্ষাকারী মানবিক সহায়তা গাজায় পৌঁছানোর উদ্দেশ্যে ছিল। তিনি এক্স-এ লিখেছেন, ‘মানবিক সহায়তা মিশন আটকানোর মাধ্যমে ইসরায়েল কেবল ফিলিস্তিনি জনগণের অধিকারকেই অগ্রাহ্য করেনি, বরং বিশ্বের বিবেককেও উপহাস করেছে। এই ফ্লোটিলা ছিল সংহতি, সহমর্মিতা ও অবরুদ্ধ মানুষের জন্য আশার প্রতীক।’ আনোয়ার আরও জানান, মালয়েশিয়া সব ধরনের ‘বৈধ ও আইনসম্মত উপায়’ ব্যবহার করে ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনবে, বিশেষ করে ‘মালয়েশিয়ার নাগরিকদের বিষয়ে’। আগেই ফ্লোটিলা মুখপাত্র সাইফ আবুকেশেক জানিয়েছেন, ইসরায়েল এখন পর্যন্ত যে ১৩টি নৌযান আটক করেছে, তার মধ্যে প্রায় ১২ জন মালয়েশীয় নাগরিক আছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত