এক বছর পর ১২শ’ কোটি টাকা ছাড়াল পুঁজিবাজারে লেনদেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ আগস্ট, ২০২৫

এক বছর পর ১২শ’ কোটি টাকা ছাড়াল পুঁজিবাজারে লেনদেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ আগস্ট, ২০২৫ |
দেশের পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স দশমিক ২৬ শতাংশ বেড়েছে। পাশাপাশি এক্সচেঞ্জটিতে দৈনিক লেনদেনের পরিমাণ এক বছর পর ১ হাজার ২০০ কোটি টাকা ছাড়িয়েছে। অন্যদিকে দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জেরও (সিএসই) সূচক ও লেনদেন ছিল ঊর্ধ্বমুখী। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরুতে ঊর্ধ্বমুখী ছিল সূচক। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৩৭৫ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২

হাজার ৮৯ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন সামান্য কমে ১ হাজার ১৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১৮০ পয়েন্ট। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বীকন ফার্মাসিউটিক্যালস, সিটি ব্যাংক, ডেল্টা লাইফ ও ন্যাশনাল লাইফের শেয়ার। ডিএসইতে গতকাল ১ হাজার ২০০ কোটি ২৬ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসে ছিল ৯৭৫ কোটি ৮৬ লাখ টাকা। এর আগে গত বছরের ১৪ আগস্ট ডিএসইতে ১ হাজার ২৪৩ কোটি ৯৯ লাখ টাকার লেনদেন হয়েছিল। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৪০০টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১৮৪টির, কমেছে ১৯০টির আর অপরিবর্তিত ছিল ২৬টির বাজারদর। খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়,

গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৬ দশমিক ৪ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ শতাংশ দখলে নিয়েছে ওষুধ ও রসায়ন খাত। ৮ দশমিক ৮ শতাংশ লেনদেন নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে সাধারণ বীমা খাত। খাদ্য ও আনুষঙ্গিক খাত ৮ দশমিক ৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ স্থানে ছিল। আর পঞ্চম অবস্থানে থাকা প্রকৌশল খাতের দখলে ছিল লেনদেনের ৮ দশমিক ১ শতাংশ। গতকাল ডিএসইতে সবচেয়ে বেশি ৪ দশমিক ৭ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে কাগজ ও মুদ্রণ খাতে। এছাড়া জীবন বীমা খাতে ৪ দশমিক ৬ ও বস্ত্র খাতে ৩ দশমিক ৬ শতাংশ ইতিবাচক রিটার্ন ছিল। অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাতে সবচেয়ে বেশি ১

দশমিক ৬ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে। এছাড়া সিরামিক খাতে ১ ও ব্যাংক খাতে দশমিক ৮ শতাংশ নেতিবাচক রিটার্ন ছিল। দেশের আরেক পুঁজিবাজার সিএসই নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৩৩ দশমিক ৫ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ৩২ দশমিক ৬ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১১৭টির আর অপরিবর্তিত ছিল ১৫টির বাজারদর। গতকাল সিএসইতে ২০ কোটি ৪০ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৮ কোটি ১৯ লাখ টাকা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: ইউনুস সরকারের একনায়কোচিত সিদ্ধান্তের ধাক্কা টেলিকমিউনিকেশন খাতেও চীনা দূতাবাসের ঈদ উপহার বিতরণে জামায়াতের “দলীয়প্রীতি”: প্রকৃত দুস্থদের বঞ্চিত করে দলীয় অবস্থাসম্পন্ন লোকজনের মাঝে বণ্টন প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে বিতর্ক: ছাত্রদল নেতার হাতে গরিবদের অনুদানের টাকা ৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা