ঊর্ধ্বমুখী মাছ-মাংসের দাম, কমেছে ডিমের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মে, ২০২৫
     ৮:২৪ পূর্বাহ্ণ

ঊর্ধ্বমুখী মাছ-মাংসের দাম, কমেছে ডিমের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মে, ২০২৫ | ৮:২৪ 104 ভিউ
সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাছ ও মুরগির মাংসের দাম। তবে কমেছে ডিমের দর। ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির প্রভাবে মুরগির দাম কিছুটা বেড়েছে। দুই সপ্তাহ আগে প্রচণ্ড তাপের কারণে প্রচুর মুরগি মারা যাওয়ায় বাজারে অনেকটাই কমে যায় মুরগির মাংসের দাম, যা এখন আবার ঊর্ধ্বমুখী। এছাড়া গতকাল রাজধানীর বিভিন্ন বাজারে বেশির ভাগ সবজি পাওয়া গেছে ৫০ টাকার মধ্যে। রাজধানীর জুরাইন, হাতিরপুল, পলাশী ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬০ টাকায় বিক্রি হচ্ছে, গত সপ্তাহে যা ছিল ১৪০ টাকা। প্রতি কেজি লাল লেয়ার মুরগি বিক্রি হয়েছে ২৩০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৮০-২০০ টাকা। সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ১০ টাকা বেড়েছে সোনালি মুরগির

দাম। গত সপ্তাহে ২৮০ টাকায় বিক্রি হওয়া সোনালি মুরগি গতকাল ২৯০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। মুরগির মূল্যবৃদ্ধির বিষয়ে জানতে চাইলে জুরাইনে মুরগি বিক্রেতা আবদুল কাদের বলেন, ‘‌গরমের কারণে দুই সপ্তাহ আগে অনেক মুরগি মরে যায়। তখন মুরগির দাম কমে আসে। এখন আবার গরম কমে গেছে, বৃষ্টি-বাদল হচ্ছে। আস্তে আস্তে মুরগির দাম বাড়ছে।’ মুরগির দাম বাড়লেও কমেছে ডিমের দামও। গতকাল এক ডজন ফার্মের মুরগির ডিম ১৩০ টাকায় বিক্রি হয়েছে। হাঁসের ডিম বিক্রি হয়েছে ১৮০ টাকা দরে। গত সপ্তাহের এক ডজন ফার্মের মুরগির ডিমের দাম ছিল ১৩৫-১৪০ টাকা। হাঁসের ডিম ছিল ১৮০-১৯০ টাকা। তবে বাড়তির দিকে খাসি ও গরুর মাংস। এক কেজি খাসির

মাংস ১ হাজার ১০০ ও গরুর মাংস ৭৮০ টাকায় বিক্রি হয়েছে গতকাল। সপ্তাহের ব্যবধানে প্রায় অপরিবর্তিত রয়েছে শাক-সবজি ও পেঁয়াজ-আদা-রসুনের দাম। তবে বাজারে উচ্চদরে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। খাতসংশ্লিষ্টরা বলছেন, মৎস্য চাষে খরচ বেড়ে যাওয়ায় নাগালের বাইরে চলে যাচ্ছে মাছের দাম। গতকাল এক কেজি ইলিশ ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া দেশী ট্যাংরা ৮০০, পোয়া ৬০০, কালবাউশ ৪৫০, চিতল ৮৫০, বড় চিংড়ি ১ হাজার ৪০০, মাঝারি চিংড়ি ১ হাজার ১০০, কোরাল ৬৫০, রূপচাঁদা ১ হাজার ১০০, শিং ৩০০-৩৫০, সরপুঁটি ২৫০ ও কৈ ২৩০ টাকা দরে বিক্রি হয়েছে। বাজার ঘুরে দেখা গেছে, ৩০-৪০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে

মৌসুমি বেশির ভাগ সবজি। এক কেজি আলু ২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এছাড়া ঢেঁড়স ৩০, কাঁকরোল ৫০, ধুন্দল ৪০, করলা ৪০, বেগুন ৪০, পটোল ৩০, বরবটি ৪০, কাঁচা আম ৪০, কাঁচামরিচ ৪০, টম্যাটো ৫০, মুলা ৪০ ও শসা ৪০ টাকায় বিক্রি হয়েছে। গতকাল বাজারে এক ডজন এলাচ লেবু ৩০ ও কাগজি লেবু ৭০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া সব ধরনের শাক আঁটিপ্রতি ১০-১৫ টাকায় পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুড়িগ্রাম-১ এ ভোটার নেই, তবু ভোট ১০০% পূর্ণ শপথ নিয়ে নতুন মেটিকুলাস ডিজাইন, সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা সমঝোতা না হওয়ায় ভোট ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য ফাঁস করলেন নাহিদ যুধিষ্ঠির কে? : উপদেষ্টা রেজওয়ানা বনাম আন্তর্জাতিক সংস্থাসমূহ ভোট নিয়ে ইউনূসের জালিয়াতি ফাঁস করে দিল টিআইবি ২.২৬ লক্ষ কোটি ঋণ নিয়ে শূন্য উন্নয়ন : বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে যাওয়া ইউনূসের কীর্তি Bangladesh 2026 — Election and a Crisis of Trust রংপুরে ড. ওয়াজেদ মিয়ার ৮৪তম জন্মবার্ষিকীতে যুবলীগের শ্রদ্ধা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম অপরাধীদের বিচার ও বাকিদের সুযোগ—আওয়ামী লীগ নিয়ে ‘রিকনসিলিয়েশন’-এর প্রস্তাব বিএনপি নেতার গুলিস্তানে ৫ আইনজীবীর ওপর ‘মব সন্ত্রাসীদের’ হামলা, লুটে নিয়ে পুলিশে সোপর্দ গ্রেপ্তারের দীর্ঘ প্রায় নয় মাস পর রাজনৈতিক মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ ছেলের মুক্তির আগেই বাবার বিদায়: জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আকুতি Bangladesh Election 2026 — Mandate or Mystery? The Story of Invisible Ballots Behind an “Unprecedented” Election শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক সংস্কার নিয়ে আমি হতাশ: মাসদার হোসেন উন্নয়ন নেই, ঋণের রেকর্ড: ১৭ মাসেই সাড়ে ৪ লাখ কোটি টাকার দায় ‘বিনা অপরাধে ১৬ মাস কারাগারে বন্দি আমার স্বামী’: মুক্তির দাবিতে ব্যারিস্টার সুমনের স্ত্রীর আবেগঘন বার্তা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম