উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৬

উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৬ |
পাকিস্তানের নাগরিকদের জন্য সাময়িকভাবে ‘অন অ্যারাইভাল’ (পৌঁছানোর পর পাওয়া) ভিসা সুবিধা স্থগিত করেছে কাতার। কাতারের নির্দেশনা দোহায় অবস্থিত পাকিস্তান এম্বাসি গত মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে। পাকিস্তানিদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ প্রচারের অভিযোগ রয়েছে কাতারে। অন অ্যারাইভাল ভিসা সুবিধা বাতিলের পেছনে এই কারণটিকে প্রাধান্য দিয়েছে দেশটির সরকার, এমনটাই জানিয়েছে সূত্র। দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বে ভিসা ছাড়া কাতারে পৌঁছে বিমানবন্দরে ইমিগ্রেশন কাউন্টার থেকে ‘অন অ্যারাইভাল’ ভিসা নেওয়ার সুযোগ ছিল পাকিস্তানের নাগরিকদের জন্য। তবে বর্তমান পরিস্থিতির কারণে এই সুবিধা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে আগে থেকে ভিসা সংগ্রহ না করে কাতারে পৌঁছালে পাকিস্তানের নাগরিকদের ইমিগ্রেশন কাউন্টারে প্রবেশে বাধা, জটিলতা বা বিভিন্ন ধরনের বিড়ম্বনার সম্মুখীন হতে হতে

পারে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বিদ্যমান পরিস্থিতির কারণে কাতারে ভ্রমণ করতে ইচ্ছুক পাকিস্তানের নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা সুবিধা আপাতত স্থগিত রয়েছে। তাই যেকোনো ধরনের সমস্যা এড়াতে কাতারে ভ্রমণের আগে অবশ্যই যথাযথ ভিসা সংগ্রহ করতে হবে।’ দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, এখন থেকে কাতার ভ্রমণের ক্ষেত্রে পাকিস্তানের নাগরিকদের জন্য আগাম ভিসা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এ বিষয়ে একটি নতুন ভ্রমণ নির্দেশিকাও জারি করা হয়েছে, যেখানে ভিসা আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। অন অ্যারাইভাল ভিসা সুবিধা সাময়িকভাবে বন্ধ রাখার কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে শুধু ‘বিদ্যমান পরিস্থিতি’ উল্লেখ করা হয়েছে, তবে নির্দিষ্ট কোনো কারণ বিস্তারিতভাবে জানানো হয়নি। যদিও দেশটিতে পাকিস্তানি নাগরিকরা উগ্র মতাদর্শ প্রচার

করে আসছে দীর্ঘদিন ধরে, এমন অভিযোগ রয়েছে। এমনকি এ কারণে পাকিস্তানি নাগরিকদের ধরপাকড় এবং দেশে ফেরত পাঠানোর ঘটনাও রয়েছে। এদিকে কাতারে যেতে ইচ্ছুক পাকিস্তানের নাগরিকদের সরকারি ও দাপ্তরিক মাধ্যমগুলোর ঘোষণার দিকে নজর রাখতে বলা হয়েছে। পাশাপাশি ভ্রমণের আগে কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা ভিসা সেন্টারের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। দোহায় অবস্থিত পাকিস্তান দূতাবাস জানিয়েছে, কাতারে অবস্থানরত বা ভ্রমণে ইচ্ছুক পাকিস্তানের নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দিতে তারা প্রস্তুত রয়েছে। তবে যাত্রার আগে ভিসাসহ সব প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র নিশ্চিত করে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু