ঈদের পর পরই শেহবাজ-এরদোয়ানের ফোনালাপ, কী নিয়ে আলোচনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জুন, ২০২৫

ঈদের পর পরই শেহবাজ-এরদোয়ানের ফোনালাপ, কী নিয়ে আলোচনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুন, ২০২৫ |
ঈদুল আজহার পরদিনই টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আলোচনায় উঠে এসেছে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি, গাজা সংকটসহ গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু। রোববার (৮ জুন) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর এক্স (সাবেক টুইটার)-এ এক বিবৃতিতে জানায়, ফোনালাপে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, তুরস্ক ও পাকিস্তানের প্রাচীন বন্ধুত্ব এবং দৃঢ় সংহতি সাম্প্রতিক পদক্ষেপগুলোর মাধ্যমে আরও দৃঢ় হয়েছে। তিনি শেহবাজ শরিফকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান। এর আগে ফেব্রুয়ারিতে এরদোয়ান পাকিস্তান সফর করেন। এরপর মে মাসে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তুরস্ক সফর করেন। সে সময় দুই

নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। রোববারের ফোনালাপের পর প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক্স-এ জানান, সাম্প্রতিক বৈঠকগুলোতে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো বাস্তবায়নে গতি আনার বিষয়ে দুই নেতা একমত হয়েছেন। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা জোরদারে তারা গুরুত্বারোপ করেছেন। তাদের আলোচনায় গাজা সংকটসহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা গুরুত্বপূর্ণ বিষয় স্থান পায়। দুই নেতা নিজ নিজ দেশের মৌলিক স্বার্থ ও অবস্থানের প্রতি শক্তিশালী পারস্পরিক সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। বিশ্লেষকদের মতে, মুসলিম বিশ্বের দুই প্রভাবশালী নেতা এই মুহূর্তে বৈশ্বিক কূটনীতিতে আরও সমন্বিত ভূমিকা নিতে আগ্রহী। বিশেষ করে গাজা পরিস্থিতিতে তাদের বক্তব্য ও ভূমিকা মুসলিম বিশ্বের অভিন্ন কণ্ঠস্বর গঠনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে? তেলের দাম নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক মোজতবা খামেনির, প্রস্তাব দিলেন পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে মধ্যস্থতারও চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য