ঈদের দ্বিতীয় দিনও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৩৪ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৫

ঈদের দ্বিতীয় দিনও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৩৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৫ |
ফিলিস্তিনের গাজায় ঈদের দ্বিতীয় দিনেও ইসরায়েলি হামলায় অন্তত ৩৪ নিহত হয়েছেন। ঈদের দিন দখলদার বাহিনীর হাতে প্রাণ হারিয়েছিলেন অন্তত ৬৪ ফিলিস্তিনি, যাদের মধ্যে বেশ কয়েকজন শিশুও ছিল। সোমবার (১ এপ্রিল) বিকালে গাজার একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায় ইসরায়েলি সামরিক। এ সময় বাড়িটিতে একটি পরিবারের সদস্যরা ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য একত্রিত হয়েছিলেন। হামলায় পুরো পরিবারের ১২ জন সদস্য নিহত হয়েছে। হাসপাতালে স্বজনদের আহাজারি ও শোকের দৃশ্য ছিল হৃদয়বিদারক। যারা বেঁচে গেছেন, তারা হাসপাতালে এসে স্বজনদের শেষ বিদায় জানাচ্ছিলেন। নিহতদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধরাও ছিলেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, হামলার পরপরই ১০ জন নিহত হন, যাদের মধ্যে তিনজন শিশু রয়েছে। ৪৫ মিনিট

পর আরো এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এই হামলায় মোট ১২ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরো মরদেহ থাকার আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৫০ হাজার ৩৫৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৪০০ জন। তবে গাজার সরকারি গণমাধ্যম দফর বলেছে, মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে, কারণ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজারো মানুষকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের লক্ষ্য মার্কিন টেক সংস্থা ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ তিন কারণে পেট্রোল, অকটেন সংকট দৌলতদিয়ায় দুর্ঘটনায় নিহত বেড়ে ১৮ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩০ আলোচনার আবহে মধ্যপ্রাচ্যে সেনা সমাবেশ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে ২৯০ মার্কিন সেনা আহতের কথা জানাল সেন্টকম যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব, যুদ্ধ বন্ধে ইরানের পাঁচ শর্ত কী বিশ্ব ইতিহাসের এক অন্ধকার অধ্যায় কালরাত্রি স্মরণে প্রাচ্যনাটের ‘লালযাত্রা’ অনুষ্ঠিত ব্যাটারি যেভাবে সাশ্রয় হবে বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানালো বাংলাদেশ সেই অভয়ার মা-কে নির্বাচনে প্রার্থী করল বিজেপি পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার তেল খুঁজতেই ‘তেল শেষ হয়ে যাচ্ছে’ ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে: কর্মকর্তা পদ্মায় পানির ৯০ ফুট নিচে বাস, ঝড়-বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ ইসরাইলের সামরিক স্থাপনায় ইরানের ব্যাপক হামলা পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধারে কাজ করছে ফেরি হামজা