ঈদের ছুটিতে ব্যাংকগুলোর প্রতি যেসব নির্দেশনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মে, ২০২৫
     ১০:১২ অপরাহ্ণ

ঈদের ছুটিতে ব্যাংকগুলোর প্রতি যেসব নির্দেশনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৫ | ১০:১২ 140 ভিউ
আসন্ন ঈদুল আজহায় দীর্ঘ ছুটিতে ব্যাংকগুলোর লেনদেন নিরবচ্ছিন্ন রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার এক সার্কুলার জারি করে এ নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর নির্বাহীদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে। সার্কুলারে বাংলাদেশ ব্যাংক বলেছে, গ্রাহকদের লেনদেনের সুবিধার্থে এটিএম বুথে পর্যাপ্ত টাকা জমা রাখতে হবে। কেনাটার বিল পরিশোধের জন্য পয়েন্ট অব সেল বা পিওএস সার্বক্ষণিকভাবে সচল রাখতে হবে। কিউআর কোড ও ইন্টারনেট ব্যাংকিংও নিরবচ্ছিন্নভাবে চালু রাখতে হবে। সার্কুলারে বলা হয়, ‘এটিএম বুথে ত্রুটি দেখা দিলে দ্রুত নিরসন, পর্যাপ্ত টাকা রাখা, নিরাপত্তা নিশ্চিত করা ও প্রয়োজনে ব্যাংক কর্মকর্তাদের এটিএম বুথ পরিদর্শন করতে হবে।’ সার্কুলারে বলা হয়, ইন্টারনেট ব্যাংকিং বা অন্য কোনো

সেবায় জালিয়াতির তথ্য পেলে সঙ্গে সঙ্গে গ্রাহককে জানাতে হবে। জাল জালিয়াতি রোধে ব্যাংকগুলোকে সতর্ক থাকতে হবে। সার্কুলারে আরও বলা হয়, মোবাইল ব্যাংকিং সেবা সার্বক্ষণিবভাবে চালু রাখতে হবে। এ বিষয়ে এজেন্টগুলোর কাছে পর্যাপ্ত নগদ টাকার জোগান নিশ্চিত করতে হবে। কারণ, ঈদের সময়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন বাড়ে। সাইবার নিরাপত্তার ক্ষেত্রেও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তোফাজ্জল হত্যা মামলা: প্রধান দুই অভিযুক্ত বাকের ও আব্দুল কাদেরকে বাদ দিয়েই মামলার চার্জশিট ভারত থেকে আসা ৫ হাজার টন ডিজেল খালাস শেষ হচ্ছে বুধবার হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় বুলবুলের কমিটি ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু অতিমাত্রায় ‘তেলবাজি’, জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি পাতাল রেল হচ্ছে না আগামী ৫ বছরেও, আটকে গেছে প্রকল্প সহকর্মীদের আইডি-পাসওয়ার্ড ব্যবহার করে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা হাপিশ, অভিযুক্ত পগার পার দুবাইতে বিপুল ইয়াবাসহ সৌদি যাত্রাকালে শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার ১, মাদকের পরিবর্তে সোনা আনত চক্রটি ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ থেকে আটক ঢাবি অধ্যাপক জামালকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কাতার থেকে এলএনজির চতুর্থ চালান এলো দেশে সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ৬ মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৪০ সেনা আহত : পেন্টাগন বাগদাদ বিমানবন্দরের ভিক্টোরিয়া ঘাঁটিতে ষষ্ঠ হামলা ইসরায়েলকে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে বলেছে যুক্তরাষ্ট্র ভোট কারচুপির অভিযোগে আরও ৫ প্রার্থীর মামলা শাহবাগে তোপের মুখে আসিফ মাহমুদ