ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না বাবা-মেয়ের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫

ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না বাবা-মেয়ের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫ |
নাটোরের প্রালালপুরে ইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে বাবা ও মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রীসহ আরও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে পাবনা-বনপাড়া মহাসড়কের কদিমচিলান গোধড়া এলাকায় জাহিদ অটোরাইচ মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বগুড়া সদর এলাকার কৈপাড়া আবুল কশেমের ছেলে শাহারিয়ার শাকিল (৩৫) ও তার দুই বছরের শিশু মেয়ে সামাইরা খাতুন। আহতরা নিহত শাকিলের স্ত্রী আয়শা আক্তার রুনী (২৬) ও প্রাইভেটকারচালক। বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন। স্থানীয় ও বনপাড়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে প্রাইভেটকারটির যশোর থেকে বগুড়া যাওয়ার পথে লালপুরের কদিমচিলান গোধড়া গ্রামে জাহিদ অটোরাইচ মিলের কাছে পৌঁছালে ব্যাটারিচালিত একটি

অটোরিকশাকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বাবলা গাছের সঙ্গে ধাক্কা দিলে প্রাইভেটকারটির দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে স্থানীয় বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত শাকিলের স্ত্রী আয়শা আক্তার রুনী বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং আহত প্রাইভেটকারের চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, নিহত শাকিল ঈদের ছুটিতে ভাড়া করা একটি প্রাইভেটকার নিয়ে তার কর্মস্থল যশোর থেকে স্ত্রী-সন্তানকে সাথে নিয়ে গ্রামের বাড়ি বগুড়া সদর থানার কৈপাড়া গ্রামে ফিরছিলেন। বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার

করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল