ইহুদিদের পবিত্র দেয়ালে গণহত্যাবিরোধী গ্রাফিতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৫

ইহুদিদের পবিত্র দেয়ালে গণহত্যাবিরোধী গ্রাফিতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৫ |
গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে ইহুদি ধর্মাবলম্বীদের পবিত্রস্থান ‘ওয়েস্টার্ন ওয়াল’ বা পশ্চিম দেয়ালে গ্রাফিতি আঁকা হয়েছে। পাশাপাশি জেরুজালেমের আরও কয়েকটি জায়গায় এমন গ্রাফিতি দেখা গেছে। গাফিতিগুলো এঁকেছেন অজ্ঞাত ব্যক্তি। হিব্রু ভাষায় লেখা গ্রাফিতিতে বলা হয়েছে, ‘গাজায় হলোকাস্ট চলছে।’ এই ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে ইসরায়েলি পুলিশ। আজ সোমবার সকালে মুগরাবি তোরণের কাছে ওই গ্রাফিতি দেখতে পেয়ে ইসরায়েলি পুলিশকে বিষয়টি জানান নিরাপত্তাকর্মীরা। খবর ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের। এরপর তদন্ত চালিয়ে পুলিশ জানতে পারে, সন্দেহভাজন ব্যক্তি জেরুজালেমের কেন্দ্রে অপর পবিত্রস্থান ‘গ্রেট সিনাগগের’ দেয়ালেও একই ধরনের গ্রাফিতি এঁকেছেন। ২৭ বছর বয়সী ওই ব্যক্তি জেরুজালেমের বাসিন্দা। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজই তাকে আদালতে হাজির করা হবে

বলে জানা গেছে। এরপর পুলিশ তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে। পুলিশ ওই ব্যক্তিকে রিমান্ডে নিয়ে ঘটনার আদ্যোপান্ত জানার চেষ্টা করবে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তারা ওই ব্যক্তির বিরুদ্ধে তথ্য-প্রমাণ সমন্বয় করছে। এ ঘটনার নিন্দা জানিয়েছেন ওয়েস্টার্ন ওয়াল ও অন্যান্য পবিত্রস্থানের র‍্যাবাই স্মুয়েল রাবিনোউইৎজ। তিনি বলেন, পবিত্রস্থান বিক্ষোভের জায়গা নয়। এ ধরনের ঘটনার জন্য দায়ীদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ এক্সে দেওয়া পোস্টে বলেন, ইহুদিদের সবচেয়ে পবিত্র জায়গার অন্যতম পশ্চিম দেয়াল। এর কোনো ধরনের বিকৃতি ঘটানো বড় অপরাধ। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত