ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা
আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের
বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প
অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের
ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর
উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার
এবার কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার
ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ
বিশ্বব্যাপী চলমান সংঘাতের মধ্যে শান্তির আহ্বান জানিয়ে পোপ চতুর্দশ লিও শুক্রবার ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলে জানিয়েছে ভ্যাটিকান।
মার্কিন বংশোদ্ভূত এই পোপ পৃথকভাবে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন। এ সময় সংশ্লিষ্ট যুদ্ধক্ষেত্রগুলোর মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
হার্জগের সঙ্গে আলোচনায় ‘গুরুতর চলমান সংঘাতের অবসান ঘটিয়ে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সব ধরনের কূটনৈতিক সংলাপের পথ পুনরায় খুলে দেওয়ার প্রয়োজনীয়তা’ পুনর্ব্যক্ত করা হয় বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক ও মানবিক আইনের প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্বও আলোচনায় উঠে আসে।
এই ফোনালাপ এমন এক
সময়ে অনুষ্ঠিত হলো যখন পোপ ক্যাথলিকদের ‘হোলি উইক’ পালন করছিলেন, যা রোববারের ইস্টার উৎসবের মধ্য দিয়ে শেষ হবে। একই সময়ে হার্জগ ইহুদিদের পাসওভার পালন করছেন এবং জেলেনস্কি ইউক্রেনে আগামী ১২ এপ্রিল পালিত হতে যাওয়া অর্থোডক্স ইস্টারের প্রস্তুতি নিচ্ছেন। জেলেনস্কির সঙ্গে আলোচনায় পোপ ইস্টার উপলক্ষে শুভেচ্ছা জানান এবং সংঘাতে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ সময় মানবিক উদ্যোগ, বিশেষ করে বন্দি বিনিময়ের বিষয়েও আলোচনা হয়। ২০২২ সালের শুরুতে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে ভ্যাটিকান নেপথ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের চেষ্টা করে আসছে, বিশেষ করে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বন্দি বিনিময় ত্বরান্বিত করার ক্ষেত্রে। এক বিবৃতিতে বলা হয়, পোপ ও জেলেনস্কি উভয়েই আশা
প্রকাশ করেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুতি ও সহযোগিতার মাধ্যমে দ্রুত শত্রুতা বন্ধ হবে এবং একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে। গত ফেব্রুয়ারিতে পোপ লিও চতুর্দশ বলেছিলেন, চার বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধের অবসান ‘অত্যন্ত জরুরি’। মধ্যপ্রাচ্যের যুদ্ধ প্রসঙ্গে এই সপ্তাহে তিনি বিশ্বনেতাদের ‘আবার সংলাপের টেবিলে ফিরে আসার’ আহ্বান জানান এবং বলেন, তিনি আশা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘এই সংঘাত থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন’। সূত্র: দ্য গার্ডিয়ান