ইসরায়েলের প্রশ্রয়ে গাজায় সশস্ত্র গোষ্ঠীর দৌরাত্ম্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৫

ইসরায়েলের প্রশ্রয়ে গাজায় সশস্ত্র গোষ্ঠীর দৌরাত্ম্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৫ |
গত নভেম্বরের গোড়ার দিকে দক্ষিণ গাজার বাসিন্দা শেখ মোহাম্মদ আবু মুস্তাফাকে গুলি করে হত্যা করা হয়। তিনি যখন মসজিদ থেকে বেরিয়ে আসেন, তখন মোটরসাইকেলে আসা এক বন্দুকধারী তাঁকে গুলি করে হত্যা করে। এটি ছিল একটি পরিকল্পিত হত্যা। এ ঘটনার পর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস দাবি করে, ইসরায়েল সমর্থিত মিলিশিয়ারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিহত লোকটি একজন ইমাম। সিএনএন জানায়, হত্যাকাণ্ডটি হুসসাম আর আস্তাল নামে এক ব্যক্তির নেতৃত্বে ঘটে বলে হামাস দাবি করে। এই আস্তাল ইসরায়েলি সমর্থিত একটি মিলিশিয়া বাহিনীর সদস্য, যিনি গাজার একজন সাবেক বন্দি। এখন তিনি প্রকাশ্যে হামাসের বিরুদ্ধে লড়াই করছেন। গাজার একটি গ্রামে আধিপত্য প্রতিষ্ঠা করেছে আস্তালের গ্রুপ। দুই বছর ধরে

যুদ্ধের পর গাজা এখন স্পষ্টভাবে বিভক্ত হয়ে গেছে। একটি অংশ ইসরায়েলি সেনারা নিয়ন্ত্রণ করছে। অপর অংশে মূলত হামাস শক্তিশালী। ইসরায়েলের অংশ (তথাকথিত হলুদ রেখার পূর্বে) মূলত জনমানুষের সংখ্যা কম। এই অংশেই আস্তাল তার বাহিনী নিয়ে অবস্থান করছেন। এ রকম ছোট ছোট সশস্ত্র গোষ্ঠী এই এলাকায় আধিপত্য প্রতিষ্ঠা করেছে, যারা ইসরায়েলের প্রশ্রয়ে সশস্ত্র কার্যক্রম চালায়। ইসরায়েলের অংশে কমপক্ষে পাঁচটি সশস্ত্র গ্রুপ সক্রিয়। তারা ছড়িয়ে-ছিটিয়ে থাকা সশস্ত্র ছোট ছোট গ্রুপকে একত্রিত করে শক্তিশালী হতে চায়। সশস্ত্র গ্রুপগুলোর সদস্যরা প্রায়ই হাতে রাইফেল নিয়ে ঘুরে বেড়ায়। তারা হামাসের চরম বিরোধী। এ রকম কয়েকটি সশস্ত্র গ্রুপ রয়েছে। এর মধ্যে পপুলার ফোর্সেস, পপুলার আর্মি, কাউন্টার টেররিজম স্ট্রাইক

ফোর্স, পপুলার ডিফেন্স আর্মি ইত্যাদি গ্রুপ সক্রিয়। পপুলার ডিফেন্স আর্মির কমান্ডার হাল্লাস সিএনএনকে বলেন, তার দলটি মূলত হামাসের হাতে থাকা সাবেক বন্দিদের নিয়ে পরিচালিত হয়। গাজায় ঠান্ডায় মরছে শিশুরা আলজাজিরা জানায়, ডক্টরস উইদাউট বর্ডার্স (এএসএফ) সতর্ক করেছে, গাজায় তীব্র শীতে শিশুরা মারা যাচ্ছে। ইসরায়েলকে মানবিক সহায়তায় অবরোধ শিথিল করার আহ্বানও জানিয়েছে সংস্থাটি। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, দক্ষিণ গাজার খান ইউনিসে তীব্র হাইপোথার্মিয়ায় ২৯ দিনের শিশু সাইদ আসাদ আবেদিনের মৃত্যু হয়েছে। শীতকালীন ঝড় ইতোমধ্যেই গাজায় ভয়াবহ জীবনযাত্রা ডেকে এনেছে। এর আগে মোহাম্মদ খলিল আবু আল-খাইর নামে এক শিশু গরম কাপড়ের অভাবে মারা যায়। ধ্বংসস্তূপের মধ্যেই গাজা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু দুই বছরের মধ্যে

প্রথমবারের মতো গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সশরীরে ক্লাসে ফিরেছেন। ইসরায়েলের হামলায় ব্যাপক ধ্বংসস্তূপে পরিণত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি। বিধ্বস্ত ভবনগুলোতে এখন প্রায় ৫০০ পরিবার আশ্রয় নিচ্ছে। দুই বছরের যুদ্ধে গাজার ৯৫ শতাংশেরও বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। গোলায় ছয় বাস্তুচ্যুত ফিলিস্তিনি নিহত সংবাদ সংস্থা ওয়াফা শুক্রবার রাতে জানায়, গাজা সিটির পূর্বে শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রশিক্ষণ কেন্দ্রে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের ওপর গোলাবর্ষণ করেছে ইসরায়েল। এতে শিশুসহ ছয়জন নিহত হন। এ নিয়ে যুদ্ধবিরতির পর প্রায় ৪০০ জনের প্রাণ গেল। দুই বছরের হামলায় কমপক্ষে ৭০ হাজার ৬৬৯ জন নিহত এবং এক লাখ ৭১ হাজার ১৬৫ জন আহত হয়েছেন। ৭ অক্টোবরের হামলা

তদন্তের ঘোষণা নেতানিয়াহুর ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনায় রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি ওঠার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘটনা তদন্তের অনুমোদন দিয়েছেন। তদন্তে নেতৃত্ব দেবেন সংসদের স্পিকার আমির ওহানা। এ ক্ষেত্রে ছয় সদস্যের কমিশন গঠনের রূপরেখা দেওয়া হয়েছে। তদন্ত দল কাল সোমবার পশ্চিম জেরুজালেমে বৈঠক করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন উত্তাল মার্চের স্মৃতিতে শিব্বীর আহমেদের পাঁচটি দেশাত্মবোধক গান আওয়ামী লীগ সরকারের পতন: ভুল কূটনীতি ও অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যবচ্ছেদ শামা ওবায়েদের নামে চলছে তদ্বির বাণিজ্য বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণে কারসাজি: এক বছরেই রাষ্ট্রের ৬৫৯ কোটি টাকা লুটে নিলো সিন্ডিকেট ঈদের আগেই বাড়ির পথে যাত্রা, কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড় ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর বেশি দামে এলএনজি কেনা ও মার্কিন চুক্তি: সরকারের ভুল নাকি ইচ্ছাকৃত সিদ্ধান্ত! কোনো সামর্থবান মুসলিম রাষ্ট্র নয়, ইরানের পাশে দাঁড়ালো চীন মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জামায়াতের নির্বাচনী আইকন নিউইয়র্ক মেয়র মামদানির অফিসে এলজিবিটি দপ্তর: বিতর্ক চরমে ইরানের মেয়েদের স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ আমলে খননকৃত শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ম কূপ উদ্বোধন, যুক্ত হচ্ছে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস কুর্মিটোলা এভিয়েশন ডিপো থেকে বিমানের ৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব! স্পিকার–ডেপুটি স্পিকারের পদত্যাগ নিয়ে সংবিধানিক প্রশ্ন: সামাজিক মাধ্যমে বিতর্ক আচরণবিধি ভাঙায় পাকিস্তানের আঘা সালমানকে আইসিসির তিরস্কার ও ডিমেরিট বাংলাদেশের জ্বালানী নিরাপত্তায় কি ব্যবস্থা নিয়েছিল আওয়ামী লীগ সরকার? How Long Will People Remain Imprisoned Without Trial? কোহিনূর মিয়ার প্রত্যাবর্তন এবং ‘নারীবান্ধব’ বিএনপি সরকারের নারীবান্ধব পুরস্কার! বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসে আবারও রক্তাক্ত সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম!