ইসরায়েলের প্রধান বিমানবন্দরে হুতির মিসাইল হামলা, নিহত ৬ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মে, ২০২৫
     ৫:১২ পূর্বাহ্ণ

ইসরায়েলের প্রধান বিমানবন্দরে হুতির মিসাইল হামলা, নিহত ৬

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৫ | ৫:১২ 104 ভিউ
ইসরায়েলের তেল আবিবে অবস্থিত দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে ভয়াবহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হুতি। ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছেন। এর পরপরই বিমানবন্দরটির সব ফ্লাইট স্থগিত করা হলেও পরে আবার ফ্লাইট পরিষেবা চালু করা হয়। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, রোববার সকালে ইসরায়েলের মধ্যাঞ্চলে হঠাৎ করেই ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে। এর কিছুক্ষণের মধ্যেই ইয়েমেন থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে আঘাত হানে। ইতোমধ্যেই হামলার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এসব ফুটেজে দেখা যায়, বিমানবন্দরের ওয়াচ টাওয়ারের কাছাকাছি একটি ফাঁকা জায়গায় আঘাত হানে মিসাইলটি।

এ সময় বিস্ফোরণে চারদিকে মাটি ও ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়তে দেখা যায়। হামলার পর সতর্ক করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ বলেছেন, আমাদের কেউ আঘাত করলে তা সাত গুণ শক্তিতে ফিরিয়ে দেওয়া হবে। এদিকে, হুতি বিদ্রোহীদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহইয়া সারিই বলেছেন, ইসরায়েলি বিমানবন্দর আর বিমানযাত্রার জন্য নিরাপদ নয়। বেন গুরিয়ন বিমানবন্দর এলাকায় আঘাত হানা ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বিমানবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এ ব্যর্থতায় তদন্তও শুরু করেছে তারা। আঞ্চলিক পর্যবেক্ষকরা বলছেন, ইয়েমেন যদি সত্যিই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে আঘাত হানে, তবে তা এক নতুন সামরিক বাস্তবতার সূচনা করবে। গাজা উপত্যকার ফিলিস্তিনিদের প্রতি

সংহতি জানিয়ে ২০২৩ সালের নভেম্বর থেকে ইসরায়েল ভূখণ্ডে এবং লোহিত সাগর, আরব সাগর, বাবেল মান্দেব প্রণালি ও এডেন উপসাগর দিয়ে চলাচলকারী ইসরায়েল ও এর মিত্র দেশগুলোর জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে হুতিরা। তাদের এসব হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনেও নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নরসিংদীর সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যায় জড়িত জামায়াত কর্মীকে বাঁচাতে মিমাংসা করেন বিএনপি নেতা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত: ইসরায়েলি কর্মকর্তা শত কোটি টাকার ইউনিফর্ম প্রকল্পে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ, পুরোনো পোশাকে ফিরছে পুলিশ! সংস্কারের নামে ৬৫ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অস্বাভাবিক ব্যয় বাড়িয়েছে ইউনূস সরকার: বরাদ্দ লোপাটের অভিযোগ সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি ইরানের আক্রমণে কাতারে মার্কিন রাডার ধ্বংস: মধ্যাপ্রাচ্যের আকাশ যুক্তরাষ্ট্রের জন্য “ব্লাইন্ডজোন” সাবেক লঙ্কান ফুটবলার পাকিরের মনে পীড়া দেয় আবাহনীর ট্রফি লুট আইনের শাসন প্রতিষ্ঠা, সকল হত্যার তদন্ত ও বিচারে জুলাই যোদ্ধাদের কেন এতো অনীহা? ১০০% বিদ্যুৎ সক্ষমতার দেশে জ্বালানি সংকট ও বিপুল বকেয়া: বিদ্যুৎমন্ত্রীর ভাষ্যে ইউনূস সরকারের অব্যবস্থাপনা-ব্যর্থতা চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড সক্রিয় দুই প্রজন্মের শীর্ষ সন্ত্রাসীদের তালিকা এবং ইতিহাস: শেষ পর্ব বিদেশে পলাতক শিবিরের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের নির্দেশে পুলিশি পাহারায় থাকা চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী-আওয়ামী লীগ নেতার বাড়ি লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি’তে ছাত্রলীগের পোস্টার ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের ৭ জন গ্রেপ্তার ‘পুলিশ মারা হবে, ম্যাসাকার হবে—ড. ইউনূস আগেই জানতেন’, দায় এড়াতেই দেরিতে দেশে ফেরেন তিনি: শামীম হায়দার পাটোয়ারী গণভোটের ফলাফল বনাম সাংবিধানিক সীমা আবারো কারাগারে মৃত্যুর মিছিল: বিনা বিচারে মারা গেলেন দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক ড. ইউনূসকে ‘লোভী’ ও ‘অপদার্থ’ আখ্যা দিলেন রনি, বিদায়ের পেছনে আমেরিকার হাত থাকার দাবি অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত আসত ‘কিচেন কেবিনেট’ থেকে: বিস্ফোরক মন্তব্যে সাখাওয়াত হোসেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখা যাবে না, হাবিবুর রহমান হাবিব টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের ইন্তেকাল: শেখ হাসিনার গভীর শোক